জানা যায় নদিয়ার নবদ্বীপে দুধের বাজার নামকরা যেখানে একদম খাঁটি দুধ পাওয়া যায় , সেই দুধ কিনে নিয়ে আসেন প্রস্তুতকারকেরা , এরপর কড়াইয়ে আট ঘণ্টা ধরে দুধ জ্বাল দিয়ে ক্ষীর তৈরি করা হয় , এরপর মাটির ছোট বড় বিভিন্ন সাইজের হাঁড়িতে ক্ষীর ঢেলে সাজিয়ে , এরপর আবার নিচে আগুন দিয়ে হিট দেওয়া হয়। এভাবেই তৈরি হচ্ছে বংশ-পরম্পরা ধরে নবদ্বীপে ক্ষীর দই , এই দই লাল হওয়ার কারণ হিসেবে প্রস্তুতকারকেরা জানান এই দুধ মহিষের দুধ যা জ্বাল দিলে লাল হয়। তবে এই শীতের মরশুমেও বেশ চাহিদা রয়েছে দইয়ের।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
শুধু নদীয়া বা পশ্চিমবঙ্গে নয় এই দই পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে । বর্তমানে প্রতিদিন হাজার হাজার ভক্তদের সমাগম বেড়েই চলেছে নবদ্বীপে। নবদ্বীপে ঘুরতে এসে অনেকেই বাড়ির জন্য সঙ্গে করে নিয়ে যাচ্ছেন এই ক্ষীর দই। ঘনত্ব অতিরিক্ত বেশি হওয়ায় নিয়ে যেতে কোনও অসুবিধা হয় না। এমনকি প্রাথমিকভাবে এই দই নিয়ে যেতে গেলে কোনও ফ্রিজের দরকারও পড়ে না। ২৫০ টাকার কাছাকাছি এক কেজির দাম এই দইয়ের। যার বর্তমান মূল্য বৃদ্ধির বাজারে সামঞ্জস্য রেখেই দাম ধার্য করা হয়েছে বলে জানাচ্ছেন দোকানদারেরা।
Mainak Debnath





