TRENDING:

Benefits of chamomile tea : অনিদ্রায় ভুগছেন? রাতে ঘুমোতে যাওয়ার আগে চুমুক দিন সুবাসিত চায়ের পেয়ালায়

Last Updated:

ডায়েটে কিছু পরিবর্তন এই সমস্যা থেকে মুক্তি দেয়৷ সেই পরিবর্তনের অন্যতম রাতে ঘুমনোর আগে ক্যামোমাইল চা পান (chamomile tea)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আজকের প্রজন্মের অন্যতম সমস্যা অনিদ্রা-সহ (sleeplessness) ঘুমের বিভিন্ন সমস্যা৷ একাধিক কারণে রাতের ঘুম ব্যাহত হয়৷ ডায়েটে কিছু পরিবর্তন এই সমস্যা থেকে মুক্তি দেয়৷ সেই পরিবর্তনের অন্যতম রাতে ঘুমনোর আগে ক্যামোমাইল চা পান (chamomile tea)৷ এই পানীয় স্বাভাবিকভাবে ঘুম আসতে সাহায্য করে৷ মধুমেহ-সহ একাধিক শারীরিক সমস্যায় কার্যকর এই ক্যামোমাইল চা৷ উপশমকারী বৈশিষ্ট্যের জন্য অনেকের কাছেই এই পানীয় প্রথাগত ওষধি৷ ক্যামোমাইল ডেইজি প্রজাতির অন্তর্গত৷ গ্রীষ্মের শুরুতে এই ফুল ফোটে৷ এশিয়া, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া এবং ইউরোপের বিভিন্ন অংশে এই ফুল পাওয়া যায়৷
advertisement

আরও পড়ুন : বিরিয়ানি, কোর্মার সুস্বাদু হয় বেরেস্তার গুণে, জেনে নিন মুচমুচে বেরেস্তার টিপস

ক্যামোমাইল চায়ের বহু গুণাগুণ আছে-

ঋতুস্রাবের সময় তলপেটের যন্ত্রণা নিয়ন্ত্রণ করে ক্যামোমাইল চা

ক্যামোমাইল আছে অ্যান্টি ইনফ্লেম্যাটরি উপাদান৷ ফলে মধুমেহ রোগের ক্ষেত্রে এটি খুবই উপযোগী৷

ক্যামোমাইল চায়ের অ্যান্টি অক্সিড্যান্ট মৃদু ট্র্যাঙ্কুইলাইজার হিসেবে কাজ করে৷ ফলে রাতে ঘুম ভাল হয়৷

advertisement

ঠান্ডা লাগার সমস্যায় কার্যকর ক্যামোমাইল৷ এই পানীয়ের বাষ্প ইনহেল করলে গলার সংক্রমণ স্তিমিত হয়৷ নাক বন্ধ থাকলেও সে সমস্যা দূর হয় ক্যামোমাইল চায়ের গুণে৷

আরও পড়ুন : হলদেটে দাঁত ধবধবে সাদা করে তুলুন বাড়িতেই, নিয়মিত খান এই ফলগুলি

ঘন ঘন মুড স্যুইং, উদ্বেগ দূর করে মানসিক প্রশান্তি সঞ্চার করে ক্যামোমাইল চা৷

advertisement

সাম্প্রতিক গবেষণায় দাবি, ক্যামোমাইল চা পান করলে পরিপাক ক্রিয়া উন্নত হয়৷

ক্যামোমাইল চায়ের অ্যান্টি অক্সিড্যান্ট হৃদরোগের স্বাস্থ্য ভাল রাখে৷

ক্ষতিকর জীবাণু নাশ করে রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করে ক্যামোমাইল চা৷

সেরা ভিডিও

আরও দেখুন
ভিনরাজ্যে কাজের দিন শেষ! এক আইডিয়াতেই ঘুরল ভাগ্যের চাকা, জানুন কীভাবে বাড়িতেই শোল মাছ চাষে তাক লাগালেন এই যুবক
আরও দেখুন

ক্যামোমাইল চায়ের অ্যান্টি ইনফ্লেম্যাটরি এবং অ্যান্টিসেপটিক গুণ অ্যাকনের সমস্যা কমায়৷

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Benefits of chamomile tea : অনিদ্রায় ভুগছেন? রাতে ঘুমোতে যাওয়ার আগে চুমুক দিন সুবাসিত চায়ের পেয়ালায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল