Highway New Rules: হাইওয়েতে লং-ড্রাইভে যাবেন? ১০ এপ্রিল থেকে চালু হচ্ছে একগুচ্ছ নতুন নিয়ম, আগেই জেনে রাখুন, নয়তো পস্তাবেন,বেড়াতে যাওয়া মাটি হবে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
Highway New Rules: গাড়িতে চেপে লং ড্রাইভে যাবেন? তবে এখনই জেনে নিন একগুচ্ছ নতুন নিয়ম যা লাঘু হবে ১০ এপ্রিল থেকে। না জেনে রাখলে হাইওয়েতে বড় বিপদে পড়বেন। গুনতে হবে মোটা টাকা জরিমানা
advertisement
1/7

১০ এপ্রিল থেকেই ভারতের হাইওয়ের নিয়মে বড় বদল আসছে। সরকার নিরাপত্তা বাড়াতে ও টোল ব্যবস্থা আরও সহজ করতে একগুচ্ছ নতুন নিয়ম চালু করা হচ্ছে। এই পরিবর্তনগুলি প্রতিদিন জাতীয় সড়ক ব্যবহার করা লক্ষ লক্ষ যাত্রী, ট্রাক চালক এবং দূরপাল্লার ভ্রমণকারীদের উপর সরাসরি প্রভাব ফেলবে। বাধ্যতামূলক আইডি কার্ড প্রদর্শন থেকে শুরু করে নগদ লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ করা, আর কী কী নতুন নিয়ম চালু হচ্ছে?
advertisement
2/7
প্রথম বড় পরিবর্তনটি হল—হাইওয়ের টোল প্লাজা বা চেকপোস্ট অতিক্রম করার সময় সব যাত্রীদের বৈধ সরকার-প্রদত্ত পরিচয়পত্র বা আইডি কার্ড দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। প্রশাসনের মতে, এর ফলে গাড়ি চুরি, চোরাচালান এবং অবৈধ পরিবহণের মতো বেআইনি কাজকর্ম কমানো যাবে। কাজেই যাত্রীদের সবসময় আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা অন্য কোনও স্বীকৃত পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হলে জরিমানা বা যাতায়াতে বাধা দেওয়া হতে পারে।
advertisement
3/7
আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল—টোল প্লাজায় নগদ লেনদেন সম্পূর্ণভাবে নিষিদ্ধ হয়েছে। ১০ এপ্রিল থেকে সমস্ত টোল পেমেন্ট করতে হবে ডিজিটাল মাধ্যমে, যেমন FASTag, UPI, ডেবিট কার্ড বা অন্যান্য অনুমোদিত ইলেকট্রনিক পেমেন্ট পদ্ধতিতে। এই সিদ্ধান্তের নেপথ্যে সরকারের দুটি মূল উদ্দেশ্য রয়েছে—একদিকে অতীতে নগদ লেনদেনে যে রাজস্ব ক্ষতি হয়েছে তা বন্ধ করা, অন্যদিকে টোল প্লাজায় যান চলাচল আরও দ্রুত করা। নগদ লেনদেন তুলে দিলে লাইনের দৈর্ঘ্য কমবে, অপেক্ষার সময় কমবে এবং যাতায়াত আরও মসৃণ হবে।
advertisement
4/7
গাড়ির কাগজপত্র নিয়ে কযাকড়ি আরও বেড়েছে। এখন থেকে হাইওয়ে পেট্রোল দল র্যান্ডম চেকিং চালাবে, যেখানে গাড়ির ইনস্যুরেন্স, পলিউশন সার্টিফিকেট (PUC) এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত নথি যাচাই করা হবে। সরকারের আশা, এর ফলে বিকল গাড়ির কারণে ঘটা দুর্ঘটনা কমবে এবং চালকেরা গাড়ির কাগজ ঠিক রাখার বিষয়ে তৎপর হবেন।
advertisement
5/7
নজরদারির ব্যবস্থা উন্নত করা হচ্ছে। টোল প্লাজা এবং গুরুত্বপূর্ণ হাইওয়ে জংশনগুলিতে আধুনিক সিসিটিভি ক্যামেরা ও স্বয়ংক্রিয় নম্বর প্লেট শনাক্তকরণ (ANPR) সিস্টেম বসানো হবে।
advertisement
6/7
বাণিজ্যিক পরিবহণকারীদের জন্য এই নতুন নিয়মগুলি খানিকটা চ্যালেঞ্জিং হতে পারে। ট্রাকচালক ও লজিস্টিক্স সংস্থাগুলিকে খুব তাড়াতাড়ি নগদবিহীন টোল ব্যবস্থা এবং পরিচয়পত্র সংক্রান্ত নিয়মের সঙ্গে মানিয়ে নিতে হবে। অন্যদিকে, এই নিয়মগুলোর ফলে যাতায়াতের সময় কমবে যা শেষ পর্যন্ত পরিচালন খরচ কমাতে সাহায্য করবে।
advertisement
7/7
সরকারের মতে, এই পরিবর্তনগুলির ফলে ভারতের হাইওয়েগুলি আন্তর্জাতিক মানের হয়ে উঠবে। ডিজিটাল পেমেন্ট বাধ্যতামূলক করা, প্রয়োজনীয় কাগজপত্রের কড়াকড়ি যাচাই এবং নিরাপত্তা জোরদারের মাধ্যমে হাইওয়ে আরও নিরাপদ হয়ে উঠবে, যাতায়াত অনেক সুবিধার হবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Highway New Rules: হাইওয়েতে লং-ড্রাইভে যাবেন? ১০ এপ্রিল থেকে চালু হচ্ছে একগুচ্ছ নতুন নিয়ম, আগেই জেনে রাখুন, নয়তো পস্তাবেন,বেড়াতে যাওয়া মাটি হবে