TRENDING:

Gumti Darwaza: ভবন নয় এটি আসলে এক বিশাল গেট! মালদহের গৌড়ে লুকিয়ে বাংলার ৫০০ বছরের প্রাচীন রাজধানীর ইতিহাস

Last Updated:

Gumti Darwaza: ভবনের মতো দেখতে হলেও এটি আসলে গৌড় দুর্গের ঐতিহাসিক প্রবেশদ্বার—গুমটি দরওয়াজা। সুলতানি আমলে নির্মিত ৫০০ বছরের প্রাচীন এই স্থাপত্য আজও মালদহে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিন: দেখে মনে হবে যেন ভবন। চারিদিকে খোদাই করা কারুকার্যে ভরা এই স্থাপত্য সুলতানি আমলের ইতিহাসের অন্যতম সাক্ষী। প্রাচীন বাংলার রাজধানী গৌড় রাজপ্রাসাদ চত্বরে প্রবেশের দুর্গে অবস্থিত এই স্থাপত্য কোন ভবন নয় আসলে এটি হচ্ছে প্রবেশদ্বার। যা পরিচিত গুমটি দরওয়াজা নামে।
advertisement

মূলত এটি চিকা ভবন সমাধি এলাকায় প্রবেশ কে কেন্দ্র করে গড়ে ওঠে। মালদহ জেলার ধ্বংসাবশেষ শহর প্রাচীন বাংলার রাজধানী গৌড়ে প্রবেশের ক্ষেত্রে একাধিক বিলাসবহুল প্রবেশদ্বারের মত তৈরি হয়েছিল এই স্থাপত্য। ইতিহাসবিদদের মতে,‌ এই নির্মাণকে প্রথমে দেখলে মনে হবে যেন ভবন। তবে এটি কোন ভবন নয়, গৌড় দুর্গ দিয়ে সুলতানি রাজপ্রাসাদ এলাকা এবং চিকা ভবন সমাধি এলাকায় প্রবেশের ক্ষেত্রে অন্যতম প্রবেশদ্বার। যেখানে প্রহরীরা নজরদারি পাশাপাশি রাজধানীতে আসা বিশেষ ব্যক্তিত্বদের স্বাগত জানাতেন।

advertisement

আরও পড়ুন: বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের ভবিষ্যৎ গড়তে নতুন মিশন, শুরু হয়ে গেল স্পেশাল ট্রেনিং! বিশ্বজয়ের মাস্টারপ্ল্যান প্রশাসনের

জেলার ইতিহাস গবেষক এম আতাউল্লাহ জানান, “ধ্বংসাবশেষ গৌড়ে অনুসন্ধান সময়কালে প্রত্নতাত্ত্বিক আবেদ আলী খান সাহেব গৌড়ে আসেন। সেই সময় গৌড়ের অন্যান্য স্থাপত্য বেরিয়ে এলেও। গৌড় দুর্গের মাটির নিচে চাপা পড়ে ছিল এই স্থাপত্যটি। এরপর সেখানে খনন কার্যের পর এই নির্মাণটি বেরিয়ে আসে। যা গুমটি দরওয়াজা নামে পরিচিত। অনুমান করা হয় এই নির্মাণটি মূলত সুলতান হুসেন শাহ আমলে তৈরি।”

advertisement

আরও পড়ুন: গোটা ব‌ই নয়! জীবনবিজ্ঞানে শেষ মুহূর্তের প্রস্তুতিতে পড়ুন এটা! নম্বর উঠবে ৯০ শতাংশের কাছে

সেরা ভিডিও

আরও দেখুন
৪-৫ দিন ধরে জল নেই! মুর্শিদাবাদের গ্রামে পানীয় জলের তীব্র হাহাকার
আরও দেখুন

ভারতের পুরাতত্ত্ব বিভাগের তথ্য অনুযায়ী এই নির্মাণটি আনুমানিক ১৫১২ সালে নির্মিত হয়। একটি গম্বুজ বিশিষ্ট চারিদিকে খিলান খোলা এই নির্মাণটি গৌড়ের অন্যতম প্রবেশদ্বার বলে মনে করা হয়। সুলতানি রাজত্ব না থাকলেও। অসাধারণ কারুকার্যে ভরা ৫০০ বছর পুরনো প্রাচীন বাংলার এই স্থাপত্য আজও সুলতানি আমলের ইতিহাসের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছে মালদহ জেলার ধ্বংসাবশেষ গৌড় নগরীতে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Gumti Darwaza: ভবন নয় এটি আসলে এক বিশাল গেট! মালদহের গৌড়ে লুকিয়ে বাংলার ৫০০ বছরের প্রাচীন রাজধানীর ইতিহাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল