মুর্শিদাবাদে ইফতারে অংশ নেওয়ায় সাত জন সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে কমিশন। অন্যদিকে, সিউড়িতে ক্যারাম খেলে সাসপেন্ড হয়েছেন আরও তিন জওয়ান। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতেই বৈঠক৷
আরও পড়ুন: ঠিক কী ভাবে মৃত্য়ু? আজ ময়নাতদন্ত, তারপরে রাহুলের দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে
সম্প্রতি ডিজি সিআরপিএফ শুরু থেকেই বাহিনীর নিয়ন্ত্রণ রাখতে নির্দেশ জারি করে বার্তা দিয়েছিলেন, বাহিনীর কোনও সদস্য নির্বাচনের কাজে এসে কোনও রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতা বা কোনও ব্যক্তির কাছে থেকে কোনও ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করবে না। বাহিনীর কোনও সদস্যের বিরুদ্ধে এই ধরনের কোনও অভিযোগ এলে পদক্ষেপ করা হবে। আইজি সিআরপিএফ আরও একবার এই নির্দেশ মনে করিয়ে দিলেন নিজেদের বৈঠকে৷
advertisement
সম্প্রতি নিজের দায়িত্ব পালনের বদলে অনুষ্ঠানে যোগ দেওয়ার অভিযোগ উঠেছিল মুর্শিদাবাদে নিরাপত্তার দায়িত্বে থাকা সাত জওয়ানের বিরুদ্ধে৷ ঘটনা প্রকাশ্যে আসতেই তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করে নির্বাচন কমিশন। প্য়ারামিলিটারি বিধি অনুযায়ী, দু’জনকে কেন্দ্রীয় বাহিনীর হেফাজতে রাখা হয়েছে। বাকি পাঁচজনকে রাজ্য়ের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেই খবর।
অন্যদিকে, পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে একটি তৃণমূল কংগ্রেস পার্টি অফিসের ভিতরে ক্যারাম খেলার ভিডিও ভাইরাল হওয়ার পরে, ভারতের নির্বাচন কমিশন ৩ জন কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (CAPF) জওয়ানকে সাসপেন্ড করেছে বলে জানা গিয়েছে৷
