TRENDING:

West Bengal Elections 2026: অবশেষে স্বস্তি, স্কুল সার্ভিস কমিশনের কর্মীদের নির্বাচনের কাজ থেকে অব্যাহতি! সমস্যা মিটল হাইকোর্টে

Last Updated:

West Bengal Assembly Elections 2026: বড় খবর। শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নিযুক্ত SSC আধিকারিকদের ভোটের কাজ থেকে অব্যাহতি দিল কমিশন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নিযুক্ত স্কুল সার্ভিস কমিশনের কর্মীদের নির্বাচনের কাজ থেকে অব্যাহতি দিল নির্বাচন কমিশন। নির্দিষ্ট সময়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা বাধাহীন। কর্মী সমস্যা মিটল কলকাতা হাইকোর্টে। ২৬ কর্মীকে অব্যাহতি দিল নির্বাচন কমিশন।
স্কুল সার্ভিস কমিশনের কর্মীদের নির্বাচনের কাজ থেকে অব্যাহতি
স্কুল সার্ভিস কমিশনের কর্মীদের নির্বাচনের কাজ থেকে অব্যাহতি
advertisement

৩৫ কর্মীর মধ্যে ২৬ জনকেই বিধানসভার কাজে নিয়ে নেয় কমিশন। হাইকোর্টে মামলা করে কমিশন। ফলে ২৬ হাজার চাকরি বাতিলের মামলায় ২০২৫ সালে নতুন করে যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে তাতে বাধা সৃষ্টি হবে না বলে নির্বাচন কমিশনের ভূমিকার প্রশংসা বিচারপতি কৃষ্ণা রাও-এর। গত ১ মার্চ স্কুল সার্ভিস কমিশনে কর্মরত ২৬ জন আধিকারিককে পোলিং অফিসারের কাজে নিযুক্তির চিঠি দেওয়া হয়।

advertisement

আরও পড়ুন: মালদহে যে ঘটনা ঘটেছে, তার দায় নির্বাচন কমিশনেরই: মমতা বন্দ্যোপাধ্যায়

বাধ্য হয়ে ২৫ মার্চ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল স্কুল সার্ভিস কমিশন। কারণ সুপ্রিমকোর্টের নির্দেশ মেনে ৩১ অগাস্টের মধ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পুর্ণ হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে বলে উল্লেখ করেন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী। নির্বাচন কমিশন এদিন কলকাতা হাইকোর্টে জানিয়েছে, স্কুল সার্ভিস কমিশনে কর্মরত ২৬ জন আধিকারিককে নির্বাচনের কাজে নেওয়া হয়েছিল তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে।

advertisement

আরও পড়ুন: ‘এসআইআর করে ভোটের আগে সর্বনাশ করল’! সুতিতে বিজেপিকে তীব্র আক্রমণ, অশান্তির আঁচও করলেন তৃণমূলনেত্রী

অতিরিক্ত জেলাশাসক (LR) ১ লা এপ্রিল জানিয়েছেন, তাঁদের পোলিং অফিসারের কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিচারপতি কৃষ্ণা রাও নির্বাচন কমিশনের এই পদক্ষেপের পর এদিন মামলার নিষ্পত্তি করে দেন।

সেরা ভিডিও

আরও দেখুন
রাজনীতি নয়, এ গান বন্ধুত্বের! মেমারির প্রার্থীর জন্য প্রচারের গানে কণ্ঠ দিলেন কেশব দে, ভাইরাল
আরও দেখুন

অর্ণব হাজরা

বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Elections 2026: অবশেষে স্বস্তি, স্কুল সার্ভিস কমিশনের কর্মীদের নির্বাচনের কাজ থেকে অব্যাহতি! সমস্যা মিটল হাইকোর্টে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল