ছাদ দখল করে অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল এই অভিযোগে কলকাতা পৌরসভার পক্ষ থেকে রুফটপ রেস্তোরাঁ অভিযান চালানো হয়। এর প্রেক্ষিতে আদালতে যায় রেস্তোরাঁর মালিকেরা। আদালত পুরসভায় শুনানির নির্দেশ দেয়।
advertisement
সেই প্রেক্ষিতেই আজ শুনানির জন্য ডাকা হয়েছিল। তাদের প্রাথমিক বক্তব্য শোনার পর পুরো কর্তৃপক্ষ লিখিতভাবে তাদের নথিপত্র সহ বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দেয় পরবর্তী শুনানি ১১ই জুন।
কলকাতা পৌরসভার বিল্ডিং লাইসেন্স অ্যাসেসমেন্ট বিভাগ ছাড়াও এক্সাইজ পুলিশ ও দমকলের প্রতিনিধিরা ছিলেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 27, 2025 4:03 PM IST
