TRENDING:

কলকাতা থেকে বড় ঘোষণা, ১৮ হাজার ৬০০ কোটি টাকার প্রকল্পের সূচনা মোদির! রেল-হাইওয়ে উন্নয়নে জোর

Last Updated:

Modi Brigade In Kolkata: কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে প্রায় ১৮ হাজার ৬০০ কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রশাসনিক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, কলকাতা থেকেই উন্নয়নের একটি নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে। রেল, সড়ক ও পরিকাঠামো উন্নয়নের একাধিক প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ সফরে এসে প্রশাসনিক এবং রাজনৈতিক—দু’ধরনের কর্মসূচিতেই অংশ নিচ্ছেন তিনি। ব্রিগেডের প্রশাসনিক মঞ্চ থেকেই প্রায় ১৮ হাজার ৬০০ কোটি টাকার একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রীর। শুরুতেই বঙ্গবাসীকে বাংলায় সম্বোধন করেন মোদি। বলেন, “আমার প্রিয় পশ্চিমবঙ্গ বাসী ভাই ও বোনেরা আমার আন্তরিক অন্তর স্থল থেকে সশ্রদ্ধ প্রণাম।” কর্মী-সমর্থকদের উচ্ছ্বসিত করতালি শোনা যায়।
১৮ হাজার ৬০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন, ব্রিগেডে মোদির একগুচ্ছ কর্মসূচি!
১৮ হাজার ৬০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন, ব্রিগেডে মোদির একগুচ্ছ কর্মসূচি!
advertisement

সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং শমীক ভট্টাচার্যদের শুভেচ্ছা জানিয়ে ভাষণ শুরু করেন। তিনি বলেন, দেশের রেলব্যবস্থাকে আধুনিক করার লক্ষ্যে কাজ করছে কেন্দ্র সরকার এবং সেই উন্নয়নের ধারায় পশ্চিমবঙ্গও যাতে পিছিয়ে না থাকে, সেই লক্ষ্যেই একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্রের খবর, এদিন ব্রিগেডের প্রশাসনিক মঞ্চ থেকে রাজ্যের একাধিক পুনর্নির্মিত রেলস্টেশনের উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে। কামাখ্যাগুড়ি, তমলুক, হলদিয়া, বরাভূম, আনারা এবং সিউড়ি—এই স্টেশনগুলির উন্নয়নমূলক কাজ শেষ হওয়ায় সেগুলির উদ্বোধন হতে পারে প্রধানমন্ত্রীর হাত ধরে।

advertisement

প্রতিশ্রুতি দেওয়ার পরেও, কেন লাগাম ছাড়া গ্যাসের দাম? সভার আগে কোন ৫ প্রশ্ন তুলে বিজেপিকে আক্রমণ তৃণমূলের?

হাতায় করে পাতে দিচ্ছেন ভাত! শিয়ালদহে কর্মীদের খাবার পরিবেশনে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য

এছাড়াও রেল যোগাযোগ উন্নত করতে একাধিক প্রকল্পের সূচনা হওয়ার কথা। বেলদা ও দাঁতনের মধ্যে তৃতীয় রেলপথের উদ্বোধন এবং কলাইকুণ্ডা ও কানিমহুলীর মধ্যে অটোমেটিক ব্লক সিগন্যালিং প্রকল্প চালু করার সম্ভাবনাও রয়েছে। এর ফলে ট্রেন চলাচল আরও দ্রুত ও নিরাপদ হবে বলে মনে করা হচ্ছে।

advertisement

রেল পরিষেবার পাশাপাশি নতুন ট্রেন পরিষেবাও চালু হতে পারে। পুরুলিয়া থেকে দিল্লির আনন্দ বিহার টার্মিনাল পর্যন্ত একটি নতুন এক্সপ্রেস ট্রেন পরিষেবা চালুর সম্ভাবনার কথাও জানা গিয়েছে। এই পরিষেবা চালু হলে দুই শহরের মধ্যে যোগাযোগ আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে পশ্চিমবঙ্গে জাতীয় সড়ক-সহ একাধিক হাইওয়ে প্রকল্পের কাজও চলছে। সেই সমস্ত প্রকল্পেরও সূচনা বা উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে। প্রশাসনিক অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে সূত্রের খবর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
তৃণমূল না বিজেপি, বাম না কংগ্রেস, কার পালা ভারী...? খড়গ্রাম বিধানসভায় কী বলছে ভোট-অঙ্ক!
আরও দেখুন

ব্রিগেডের প্রশাসনিক কর্মসূচির পরই অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক জনসভা। বিধানসভা নির্বাচনের আগে এই সভা থেকে তিনি পশ্চিমবঙ্গের মানুষকে কী বার্তা দেন, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।

বাংলা খবর/ খবর/কলকাতা/
কলকাতা থেকে বড় ঘোষণা, ১৮ হাজার ৬০০ কোটি টাকার প্রকল্পের সূচনা মোদির! রেল-হাইওয়ে উন্নয়নে জোর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল