advertisement

প্রতিশ্রুতি দেওয়ার পরেও, কেন লাগাম ছাড়া গ্যাসের দাম? সভার আগে কোন ৫ প্রশ্ন তুলে বিজেপিকে আক্রমণ তৃণমূলের?

Last Updated:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের ঠিক আগে তাঁকে ঘিরে পাঁচ দফা প্রশ্ন তুলে আক্রমণ শানাল তৃণমূল কংগ্রেস। ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভার আগে এক বিবৃতিতে নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া, এলপিজির দাম বৃদ্ধি, বাংলার প্রাপ্য কেন্দ্রীয় তহবিল, এমজিএনরেগা প্রকল্প এবং বাঙালি পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা-সহ একাধিক ইস্যুতে কেন্দ্র সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে শাসকদল। এই পাঁচ প্রশ্ন তুলে বিজেপি ও প্রধানমন্ত্রীকে সরাসরি নিশানা করেছে তৃণমূল।

প্রতিশ্রুতি দেওয়ার পরেও, কেন লাগাম ছাড়া গ্যাসের দাম? সভার আগে কোন ৫ প্রশ্ন তুলে বিজেপিকে আক্রমণ তৃণমূলের?
প্রতিশ্রুতি দেওয়ার পরেও, কেন লাগাম ছাড়া গ্যাসের দাম? সভার আগে কোন ৫ প্রশ্ন তুলে বিজেপিকে আক্রমণ তৃণমূলের?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের ঠিক আগেই তাঁকে ঘিরে পাঁচ দফা প্রশ্ন তুলে আক্রমণ শানাল তৃণমূল কংগ্রেস। শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভার আগে এক বিবৃতিতে একাধিক ইস্যুতে কেন্দ্র সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে শাসকদল। নাগরিকত্ব ও পরিচয় যাচাই, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি, বাংলার বকেয়া কেন্দ্রীয় তহবিল, পরিযায়ী বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার এবং বাংলার মনীষীদের সম্মান নিয়ে প্রশ্ন তুলে বিজেপি ও প্রধানমন্ত্রীকে নিশানা করেছে তৃণমূল।
তৃণমূলের তরফে প্রথমেই প্রশ্ন তোলা হয়েছে নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া নিয়ে। তাদের দাবি, ৬৩ লক্ষ নাম বাদ দেওয়ার পর আরও ৬০ লক্ষ নাম বিচার প্রক্রিয়ার অধীনে রাখা হয়েছে এবং এই প্রক্রিয়াকে ঘিরে প্রায় ২০০ জন নিরপরাধ মানুষের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। সেই প্রেক্ষিতে প্রশ্ন তোলা হয়েছে, এই সমগ্র প্রক্রিয়ার মাধ্যমে আসলে কতজন বাংলাদেশি বা রোহিঙ্গা শনাক্ত করা গিয়েছে।
advertisement
দ্বিতীয় প্রশ্নে তৃণমূল কেন্দ্রকে নিশানা করেছে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে। দলটির দাবি, বিশ্বগুরু হওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও লাগামছাড়া এলপিজি দামের কারণে বহু গরিব পরিবার চরম সমস্যার মুখে পড়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অস্থিরতার মধ্যেও কেন পর্যাপ্ত কৌশলগত মজুদ গড়ে তোলা হয়নি, সেই প্রশ্নও তোলা হয়েছে।
advertisement
advertisement
তৃতীয় ইস্যু হিসেবে তৃণমূল তুলেছে বাংলার প্রাপ্য কেন্দ্রীয় তহবিলের প্রসঙ্গ। তাদের দাবি, বাংলার প্রাপ্য ১ লক্ষ ৯৬ হাজার কোটি টাকা ইচ্ছাকৃতভাবে আটকে রেখেছে কেন্দ্র সরকার। একই সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কেন বাংলায় এমজিএনরেগা প্রকল্প পুনরায় চালু করা হয়নি, সেই প্রশ্নও তোলা হয়েছে।
advertisement
চতুর্থ প্রশ্নে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ তুলে ধরেছে তৃণমূল। তাদের দাবি, শুধুমাত্র মাতৃভাষায় কথা বলার জন্য অনেক ক্ষেত্রে বাঙালি শ্রমিকদের চিহ্নিত করা, হেনস্থা করা, আটক করা কিংবা বহিষ্কার করার মতো ঘটনা ঘটছে।
পঞ্চম প্রশ্নে তৃণমূল অভিযোগ করেছে, বিজেপি নেতৃত্ব বারবার বাংলার শ্রদ্ধেয় সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ব্যক্তিত্বদের অপমান করেছে। এই ধরনের মন্তব্যের মাধ্যমে বাংলার সংস্কৃতিকে অসম্মান করা হয়েছে বলেও দাবি করেছে শাসকদল।
advertisement
প্রধানমন্ত্রীর ব্রিগেড সভার আগে এই পাঁচ প্রশ্ন তুলে রাজনৈতিক চাপ বাড়ানোর চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক মহলের একাংশের মতে, মোদির সফরের প্রাক্কালে এই বিবৃতি কার্যত রাজনৈতিক তরজাকে আরও তীব্র করে তুলেছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রতিশ্রুতি দেওয়ার পরেও, কেন লাগাম ছাড়া গ্যাসের দাম? সভার আগে কোন ৫ প্রশ্ন তুলে বিজেপিকে আক্রমণ তৃণমূলের?
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement