৩৫ লক্ষ টাকা প্রতারণার শিকার হন চিকিৎসক ডঃ রাজকুমার ভট্টাচার্য। সূত্রের খবর, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে নকল ইনভেস্টমেন্ট গ্রুপে যোগ করিয়ে দু’মাস ধরে দশটি লেনদেনের মাধ্যমে টাকা তুলে নেয় প্রতারকরা।
advertisement
তদন্তে নেমে সিআইডি এ পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে৷ জানা গিয়েছে অভিযুক্ত পাঁচজন হলেন দেবাশিষ রায়, প্রসেনজিৎ রঞ্জন নাথ, বেসরকারি ব্যাঙ্কের কর্মী অমিত ঘোষ এবং রিয়াজ আহমেদ। গতকাল অভিযান চালিয়ে জাহিরুল ইসলামকে আসামের দিসপুর এলাকা থেকে গ্রেফতার করে সিআইডি।
advertisement
তদন্তকারীদের অনুমান এর পেছনে একটা বড় চক্র কাজ করছে৷ এই র্যাকেট বহু জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে৷ ঘটনায় আরও অনেকে জড়িত বলেই অনুমান৷ বাদবাকিজনেরও খোঁজ চালাচ্ছে সিআইডি।
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 27, 2025 6:37 PM IST
