TRENDING:

'ভোটের সময় এই ভাগাভাগি কেন?' আবাসনের মধ্যে ভোট বুথ তৈরির পরিকল্পনা নিয়ে কী বললেন মমতা?

Last Updated:

২০২৬ বিধানসভা নির্বাচনে আবাসনের মধ্যে বুথ তৈরির পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় New18 সোজাসাপটা অনুষ্ঠানে নিজের মত স্পষ্ট করেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। ভোটারদের সুবিধা বাড়াতে রাজ্যের বিভিন্ন আবাসনের মধ্যেই ভোটগ্রহণ কেন্দ্র তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। প্রাথমিকভাবে শতাধিক আবাসনে বুথ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। এই বিষয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নিজের মত স্পষ্ট করে জানিয়েছেন।
২০২৬ বিধানসভা ভোটে আবাসনে বুথ, প্রশ্নে মমতার সপাট জবাব!
২০২৬ বিধানসভা ভোটে আবাসনে বুথ, প্রশ্নে মমতার সপাট জবাব!
advertisement

নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন জায়গায় থাকা বড় আবাসনগুলির মধ্যেই বুথ তৈরির পরিকল্পনা করা হচ্ছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, অন্তত শতাধিক আবাসনে বুথ বসানোর সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে মোট ৭৮টি আবাসনের একটি তালিকা কমিশনের কাছে পাঠানো হয়েছে, যেখানে বুথ তৈরির সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

advertisement

‘লক্ষ্মীর ভাণ্ডারকে ভয়? ঘরের মেয়েদের বাদ দিলে…’ ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগ নিয়ে বিজেপিকে সাবধান করলেন মমতা!

‘বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেব’, ধরনামঞ্চ থেকে বিজেপিকে কড়া হুঁশিয়ারি মমতার!

কমিশন সূত্রে আরও জানানো হয়েছে, আবাসনের মধ্যে যে বুথগুলি তৈরি করা হবে সেগুলি আকার ও পরিকাঠামোর দিক থেকে সাধারণ ভোটকেন্দ্রের মতোই হবে। ভোটারদের যাতায়াতের অসুবিধা কমানো এবং ভোটগ্রহণে অংশগ্রহণ বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে কমিশনের তরফে দাবি করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যেই আবাসনের মধ্যে মোট কতগুলি বুথ তৈরি হবে, তার চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করা হতে পারে বলেও জানা গিয়েছে।

advertisement

এই প্রসঙ্গে নিউজ১৮ বাংলার ‘সোজাসাপটা’ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “সারা বছর একসঙ্গে ভাল থাকতে পারলে ভোটের সময় এই ভাগাভাগি কেন? ৩৬৫ দিন তো আপনাদের মিলেমিশে থাকতে হবে। আপনাকে বাজারেও যেতে হবে, অফিসেও যেতে হবে। সবাই একসঙ্গে থাকলে বিপদের সময় আপনিও বন্ধুও পাবেন।”

সেরা ভিডিও

আরও দেখুন
ধোনি থেকে রিচা- জঙ্গলমহলের কিশোরীরা হাতে তুলে নিচ্ছে ক্রিকেট ব্যাট, নজরে দেশের জার্সি
আরও দেখুন

উল্লেখ্য, একদিকে যেমন ভোটার তালিকা সংশোধনের জন্য এসআইআর প্রক্রিয়া চলছে, অন্যদিকে তেমনই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতিও শুরু করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সেই প্রস্তুতির অংশ হিসেবেই আবাসনের মধ্যে ভোটকেন্দ্র তৈরির বিষয়টি নিয়ে একধাপ এগিয়ে গেল কমিশন।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
'ভোটের সময় এই ভাগাভাগি কেন?' আবাসনের মধ্যে ভোট বুথ তৈরির পরিকল্পনা নিয়ে কী বললেন মমতা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল