TRENDING:

Mamata Banerjee: আচমকা ব্রেক কষল কনভয়ের গাড়ি! কপালে সামান্য চোট পেলেন মুখ্যমন্ত্রী

Last Updated:

Mamata Banerjee: প্রশাসনিক সভা থেকে ফেরার পথে কপালে সামান্য আঘাত পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: প্রশাসনিক সভা থেকে ফেরার পথে কপালে সামান্য আঘাত পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বর্ধমানে প্রশাসনিক সভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভা শেষে সেখান থেকে হেলিকপ্টারে ফেরার কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য সড়ক পথেই ফেরেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement

কিন্তু জিটি রোডে ওঠার মুখে মুখ্যমন্ত্রীর গাড়ির চালক জোরে ব্রেক কষেন। গাড়ির চালকের পাশের আসনেই বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়ে কপালে সামান্য আঘাত পান মুখ্যমন্ত্রী। যদিও সেই আঘাত বড়সড় নয় বলেই সূত্রের খবর। জানা গিয়েছে, আপাতত কলকাতায় ফিরে আসছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন, হেলমেট, লাঠি, কাঁদানে গ্যাস…২৫ গাড়িতে ১২৫ জন CRPF! এবার সব প্রস্তুতি নিয়েই শেখ শাহজাহানের বাড়িতে ইডি

advertisement

প্রসঙ্গত, গতবছরই হেলিকপ্টার বিভ্রাটের জেরে চোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের প্রচার সেরে জলপাইগুড়ির ক্রান্তি থেকে বাগডোগরা যাওয়ার পথে দুর্যোগের কবলে পড়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টা়র। জরুরি অবতরণের সময় মুখ্যমন্ত্রী চোট পান। বাঁ পায়ের লিগামেন্ট ও হিপ জয়েন্টে চোট পেয়েছেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মথুরাপুরে শুরু ঐতিহ্যবাহী অন্ধমুনির পুজো, লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড়
আরও দেখুন

জরুরি অবতরনের কারণে কপ্টার থেকে লাফিয়ে নামতে গিয়ে চোট পান তিনি। জরুরি ভিত্তিতে তাঁকে এসএসকেএমে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। পরে অস্ত্রোপচারও করতে হয়।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: আচমকা ব্রেক কষল কনভয়ের গাড়ি! কপালে সামান্য চোট পেলেন মুখ্যমন্ত্রী
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল