আজ, বৃহস্পতিবার দুপুর দেড়টায় সুব্রত বক্সীর পার্টি অফিসে হবে বৈঠক৷ বৈঠকে উপস্থিত থাকবেন বিধানসভার সব কাউন্সিলররা ৷ কয়েকটি ওয়ার্ড নিয়ে একটি ক্লাব করে কোন নেতার দায়িত্বে দেওয়া হতে পারে৷ তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এবার ভবানীপুরে তৃণমূলের স্লোগান হবে, ‘‘উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে’’৷ সূত্রের খবর, বৈঠক চলাকালীন একাধিকবার ফোন করেন বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়। খোঁজ খবর নিয়েছেন।
advertisement
আরও পড়ুন: ATM-এ টাকা তুলতে গিয়ে মেশিনে আটকে গিয়েছে কার্ড? টানাটানি নয়, সঙ্গে সঙ্গে করুন এই কাজ…এখনই জানুন
প্রসঙ্গত, ভবানীপুরে এবার বিজেপি থেকে প্রার্থী হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ একুশের ভোটে শুভেন্দুর বিরুদ্ধে লড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ছাব্বিশে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও বিজেপির প্রার্থী শুভেন্দু৷ ফলে ফের মুখোমুখি শুভেন্দু, মমতা৷ যদিও সূত্রের খবর, শুভেন্দু অধিকারীকে প্রচারে বিশেষ কোনও গুরুত্ব দিতে চাইছে না তৃণমূল৷ কোনও প্ররোচনায় পা দেবেন না নেতা-কর্মীরা।
এ প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম জানান, ‘‘দাদা এমনি এত গুরুত্বপূর্ণ নয়। আপনি বাঘ নয়। আপনাকে কেউ বাধা দেবে না। গণতান্ত্রিক উপায়ে নিজেদের কাজ করুন। সবার উপরে মানুষ সত্য। উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে। যাদের উনি আপন ভাবেন তারা সব এই দিকে। আমার ইশারায় কাফি।’’
জানা গিয়েছে, বাড়ি বাড়ি গিয়ে প্রচারে দেওয়া হবে জোর। প্রয়োজনে একই বাড়িতে ১০ বার প্রচার। এছাড়া হবে ওয়ার্ড ভিত্তিক কর্মীসভা। মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় ভাবে সভা ও মিছিল করবেন। বৈঠকে অবিলম্বে হোয়াটস অ্যাপ গ্রুপ করার নির্দেশ। ভবানীপুরের সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর কাউন্সিলরদের বহুতলগুলিতে গিয়ে বাড়ি বাড়ি প্রচারের সিদ্ধান্ত হয় বৈঠকে৷
ছাব্বিশের ভোটে হাই ভোল্টেজ লড়াই হতে চলেছে ভবানীপুর৷ যদিও এই প্রথম নয়, এর আগেই এই কেন্দ্র কঠিন লড়াই হয়েছে৷ ইতিহাস বলছে, ভবানীপুর দীর্ঘদিন ধরেই তৃণমূলের শক্ত ঘাঁটি। একুশের বিধানসভা উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী হয়েছিলেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল৷ তারও আগে ২০১৬ বিধানসভা নির্বাচনে মমতার প্রতিপক্ষে ছিলেন কংগ্রেস নেত্রা দীপা দাশমুন্সি৷ যদিও ভবানীপুরের কন্যা মমতাকে কখনও নিরাশ করেনি এই কেন্দ্র৷ এবার দেখার ২০২৬-এর ভোটে কী হয়৷
