মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর মেগা ফাইট জোনে প্রার্থী করা হয়েছে তরুণ বাম নেতা শ্রীজীব বিশ্বাসকে৷ পেশায় আইনজীবী৷ একুশের বিধানসভা নির্বাচনে তিনি বাম-কংগ্রেস জোটের মনোনীত প্রার্থীর হয়ে এজেন্টের কাজ করেছিলেন। পরে উপ নির্বাচনকালে তাঁকেই ভবানীপুর কেন্দ্রের প্রার্থী করেছিল বামফ্রন্ট৷
আরও পড়ুন: হঠাৎ করেই ভবানীপুর থানার সামনে শুভেন্দু অধিকারী…কড়া নিরাপত্তা! ঢুকে গেলেন ভিতরে
advertisement
একুশের সেপ্টেম্বরে ভবানীপুর উপ নির্বাচনে ৪২২৬৷ ভোট পেয়ে তৃতীয় স্থানে জায়গা পেয়েছিলেন৷ দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপির প্রিয়ঙ্কা টিবরেওয়াল৷
বামেদের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার৷ উল্লেখযোগ্য নামের মধ্যে রয়েছে, ভবানীপুর থেকে আইনজীবী শ্রীজীব বিশ্বাস, বালিগঞ্জ থেকে যাদবপুরের ছাত্রী আফরিন বেগম৷ ডায়মন্ড হারবার থেকে প্রার্থী করা হয়েছে সমরেন্দ্রনাথ নাইয়াকে৷
দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করা শুরু করল বামেরা৷ সোমবার প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করে বামেরা৷ ২৯৪ মধ্যে ১৯২টি কেন্দ্রের প্রার্থী ঘোষণা করা হয়েছিল৷ এবার বাকি ৩২ টি আসনে প্রার্থী ঘোষণা করল বামেরা৷ নন্দীগ্রামে হাইভোল্টেজ লড়াই৷ সেখান থেকে বামেদের প্রার্থী হচ্ছেন শান্তি গিরি৷
যদিও এবারের প্রার্থী তালিকায় একের পর এক চমক দিয়েছে বামেরা৷ প্রার্থী তরুণ ব্রিগেডকেই বেশি স্থান দেওয়া হয়েছে৷ পাশাপাশি প্রার্থী তালিকায় মহম্মদ সেলিম, শতরূপ ঘোষ থেকে সৃজন ভট্টাচার্যের মতো বামের শীর্ষনেতাদের অনুপস্থিতিও লক্ষণীয়৷
