TRENDING:

Dibyendu Adhikari BJP Candidate: একা শুভেন্দু নন, বিধানসভা নির্বাচনে টিকিট পেলেন দিব্যেন্দু অধিকারীও! কোন আসনে প্রার্থী বিরোধী দলনেতার ভাই?

Last Updated:

এর আগেও ২০০৯ এবং ২০১১ সালে কাঁথি দক্ষিণ বিধানসভা থেকে জয়ী হয়ে বিধায়ক হয়েছেন দিব্যেন্দু অধিকারী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নন্দীগ্রাম এবং ভবানীপুর- বিধানসভা নির্বাচনে দুই কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে৷ এবার অধিকারী পরিবারের আরও এক সদস্যকে বিধানসভা নির্বাচনে টিকিট দিল বিজেপি৷ এগরা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করা হল শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীকে৷ গত লোকসভা নির্বাচনে কাঁথি লোকসভা কেন্দ্র থেকে জিতে সাংসদ হন শুভেন্দু অধিকারীর ছোট ভাই সৌমেন্দু অধিকারীও৷
টিকিট পেলেন শুভেন্দুর ভাই দিব্যেন্দুও৷
টিকিট পেলেন শুভেন্দুর ভাই দিব্যেন্দুও৷
advertisement

এ দিন বিধানসভা নির্বাচনের জন্য দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি৷ সেই তালিকাতেই এগরা কেন্দ্র থেকে নাম রয়েছে দিব্যেন্দু অধিকারীর৷

তমলুকের দু বারের সাংসদ হওয়ার আগে কাঁথি দক্ষিণ কেন্দ্র থেকে দু জিতে বিধায়ক হয়েছিলেন দিব্যেন্দু৷ প্রসঙ্গত ২০০৬ সালে এই এগরা কেন্দ্র থেকেই তৎকালীন রাজ্যের মন্ত্রী প্রবোধ সিনহাকে পরাজিত করেছিলেন দিব্যেন্দুর বাবা শিশির অধিকারী৷

advertisement

দ্বিতীয় তালিকায় এ দিন ১১১টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি৷ এই তালিকায় রয়েছে একাধিক বড় নাম৷ তার মধ্যে অন্যতম দিব্যেন্দু অধিকারী৷

সেরা ভিডিও

আরও দেখুন
'প্রদীপ আমার দশ বছরের বন্ধু...!' প্রচারে গিয়ে হাত মেলালেন দিলীপ-প্রদীপ, সৌজন্যের অনন্য জলছবি!
আরও দেখুন

২০১৬ সালে শুভেন্দু অধিকারী রাজ্যের মন্ত্রী হওয়ার পর উপনির্বাচনে তমলুক কেন্দ্র থেকে জিতে সাংসদ হন দিব্যেন্দু অধিকারী৷ এর পর ২০১৯ সালেও ওই কেন্দ্র থেকেই ফের জয় পান তিনি৷ ২০২৪ সালে অবশ্য শুভেন্দুর দলবদলের পর তমলুক কেন্দ্র থেকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করে বিজেপি৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dibyendu Adhikari BJP Candidate: একা শুভেন্দু নন, বিধানসভা নির্বাচনে টিকিট পেলেন দিব্যেন্দু অধিকারীও! কোন আসনে প্রার্থী বিরোধী দলনেতার ভাই?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল