মাথাভাঙা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করা হয়েছে প্রাক্তন সাংসদ নিশীথ প্রামাণিককে৷ হিঙ্গলগঞ্জ থেকে প্রার্থী করা হয়েছে রেখা পাত্রকে৷ নোয়াপাড়ায় বিজেপি প্রার্থী আর এক প্রাক্তন সাংসদ অর্জুন সিং৷ সোনারপুর দক্ষিণ কেন্দ্রে প্রার্থী করা হয়েছে অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে৷ ব্যারাকপুরে প্রার্থী করা হয়েছে কৌস্তভ বাগচিকে৷ টালিগঞ্জ কেন্দ্রে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী৷ যাদবপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী আর এক অভিনেত্রী শর্বরী মুখোপাধ্যায় এ ছাড়াও বর্তমান বিধায়কদের অধিকাংশকেই তাঁদের পুরনো কেন্দ্রে সুযোগ দেওয়া হয়েছে৷
advertisement
এগরার বিজেপি প্রার্থী করা হয়েছে দিব্যেন্দু অধিকারীকে৷ শ্যামপুর থেকে টিকিট দেওয়া হয়েছে খড়্গপুর সদরের বিধায়ক অভিনেতা হিরণকে৷ কাশীপুর- বেলগাছিয়া কেন্দ্রে বিজেপি প্রার্থী করা হয়েছে রীতেশ তিওয়ারিকে৷ রাজারহাট-গোপালপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে তরুণজ্যোতি তিওয়ারিকে৷ মানিকতলা থেকে প্রার্থী হচ্ছে আর এক প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস রায়৷ এন্টালিতে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ দমদমে বিজেপি প্রার্থী করেছে অরিজিৎ বক্সিকে৷ বেহালা পশ্চিমে বিজেপি প্রার্থী হয়েছেন ইন্দ্রনীল খাঁ৷ জোড়াসাঁকোয় প্রার্থী করা হয়েছে বিজয় ওঝাকে৷
