TRENDING:

KMC Elections 2021: আজই প্রার্থী তালিকা, কংগ্রেসের জন্য কতগুলি আসন ছাড়তে পারে বামেরা?

Last Updated:

বিধানসভা নির্বাচনে বিপর্যয় ঘটলেও আনুষ্ঠানিক ভাবে বাম- কংগ্রেস জোট বিচ্ছেদ হয়নি৷ পুরভোটেও বাম- কংগ্রেস জোট বেঁধে লড়বে কি না, তা নিয়ে কৌতূহল ছিল (KMC Elections 2021)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কলকাতা পুরসভা নির্বাচনের (Left Front Candidate List for KMC elections 2021) জন্য আজই প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে পারে শাসক দল তৃণমূল কংগ্রেস৷ তৃণমূলের মতোই প্রার্থী তালিকা তৈরি বামেদেরও৷ আজই প্রার্থী তালিকা ঘোষণা করার কথা বামফ্রন্টেরও (Left Front)৷
কংগ্রেসের জন্য আসন ছেড়েই প্রার্থী ঘোষণা করবে বামেরা৷
কংগ্রেসের জন্য আসন ছেড়েই প্রার্থী ঘোষণা করবে বামেরা৷
advertisement

বিধানসভা নির্বাচনে বিপর্যয় ঘটলেও আনুষ্ঠানিক ভাবে বাম- কংগ্রেস জোট (Left Congress Alliance) বিচ্ছেদ হয়নি৷ পুরভোটেও বাম- কংগ্রেস জোট বেঁধে লড়বে কি না, তা নিয়ে কৌতূহল ছিল৷ কিন্তু এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে আনুষ্ঠানিক ভাবে জোট না হলেও সম্ভবত কংগ্রেসের জন্য কয়েকটি আসন ছেড়ে রাখতে পারে বামেরা৷ সূত্রের খবর, কলকাতার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৬টি-তে প্রার্থী দেবে না বামফ্রন্ট৷ কংগ্রেসকে সুবিধে করে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে বাম নেতৃত্ব৷

advertisement

আরও পড়ুন: পুরভোটে আসন বদলাতে পারে একাধিক নেতার, নতুন মুখ নিয়ে জল্পনা

এখনও পর্যন্ত বামফ্রন্টের অন্দরের খবর বলছে, নিজেদের পুরনো বেশ কয়েকজন বর্তমান এবং প্রাক্তন কাউন্সিলরকেই ফের প্রার্থী করতে চলেছে বামফ্রন্ট৷ ৯২ নম্বর ওয়ার্ড থেকে ফের প্রার্থী করা হতে পারে মধুছন্দা দেবকে, ৬৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হতে পারে দীপু দাসকে৷ ৯১ নম্বরে প্রার্থী হতে পারেন সুরজিৎ সেনগুপ্ত, ১১১ বনম্বর ওয়ার্ড থেকে সম্ভাব্য প্রার্থী বর্তমান কাউন্সিলর চয়ন ভট্টাচার্যই৷

advertisement

আরও পড়ুন: ২০২৩-এ ফাইনাল, পুরভোটে ত্রিপুরার মাঠ চিনল তৃণমূল

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীও স্পষ্ট করে দিয়েছেন, বামেদের সঙ্গে রাজ্য স্তরে আনুষ্ঠানিক ভাবে কোনও জোট তাদের হচ্ছে না৷ তবে স্থানীয় স্তরে বামেদের সঙ্গে সমঝোতা করার স্বাধীনতা দেওয়া হয়েছে জেলা নেতৃত্বকে৷ ফলে স্থানীয় স্তরে আলোচনার মাধ্যমে দুই দলের মধ্যে জোট হতেই পারে৷ কলকাতা পুরভোটের প্রার্থী তালিকা এবং প্রস্তুতি নিয়ে এ দিনই ফের বৈঠকে বসার কথা প্রদেশ কংগ্রেস নেতৃত্বের৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মাত্র ১৫ হাজার টাকা দিয়ে শুরু করতে পারেন ‘এই’ ব্যবসা, মাস গেলে মোটা টাকা রোজগার হবে
আরও দেখুন

অন্যদিকে প্রার্থী তালিকা নিয়ে জোর তৎপরতা শুরু হয়েছে বিজেপি-তেও৷ তিন দিনের মধ্যে বিজেপি-ও প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে পারে বলে খবর৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
KMC Elections 2021: আজই প্রার্থী তালিকা, কংগ্রেসের জন্য কতগুলি আসন ছাড়তে পারে বামেরা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল