TRENDING:

Vande Bharat Sleeper: হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপারে চালু Emergency কোটা! টিকিট কাটার নিয়ম কী, কোন শ্রেণিতে সংরক্ষিত কতগুলি আসন?

Last Updated:

হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপারে আরএসি-র মতো কোনও কোটাই এতদিন রাখেনি রেল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বন্দে ভারত স্লিপার ট্রেনে ইমার্জেন্সি বা জরুরি ভিত্তিক কোটা চালু করল ভারতীয় রেল৷ এতদিন হাওড়া থেকে অসমের কামাখ্যার মধ্যে চলাচলকারী এই ট্রেনে কোনও ধরনের কোটাই রাখা হয়নি৷ এমন কি ছিল না আরএসি-তে টিকিট কাটার সুযোগও৷
বন্দে ভারত স্লিপারে নতুন ইমার্জেন্সি কোটা৷
বন্দে ভারত স্লিপারে নতুন ইমার্জেন্সি কোটা৷
advertisement

তবে রেল সূত্রে জানানো হয়েছে, সপ্তাহের কাজের দিন এবং সপ্তাহান্তের দু দিন কোটায় পাওয়া টিকিটের সংখ্যায় তারতম্য থাকবে৷ এক নজরে দেখে নেওয়া যাক কোন শ্রেণিতে ইমার্জেন্সি কোটায় কতগুলি টিকিট পাওয়া যাবে?

প্রথম শ্রেণিতে কাজের দিনে ৪টি ইমার্জেন্সি কোটার টিকিট থাকবে৷ শনি এবং রবিবার থাকবে ৬টি টিকিট৷

দ্বিতীয় শ্রেণি (২এ)-তে সপ্তাহের কাজের দিনগুলিতে ইমার্জেন্সি কোটায় পাওয়া যাবে ২০টি টিকিট৷ শনি এবং রবিবার এই কোটায় ৩০টি টিকিট পাওয়া যাবে৷

advertisement

তৃতীয় শ্রেণি (৩এ)-তে কাজের দিনগুলিতে ইমার্জেন্সি কোটায় ২৪টি টিকিট থাকবে৷ শনি এবং রবিবার সেই সংখ্যা বেড়ে হবে ৪২৷

সেরা ভিডিও

আরও দেখুন
তৃণমূল না বিজেপি, বাম না কংগ্রেস, কার পালা ভারী...? খড়গ্রাম বিধানসভায় কী বলছে ভোট-অঙ্ক!
আরও দেখুন

ইমার্জেন্সি কোটায় ট্রেন ছাড়ার ২৪ ঘণ্টা আগে টিকিট কাটার আবেদন জানানো যাবে৷ অন্যদিকে অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনে ২৪টি আসন ইমার্জেন্সি কোটায় রাখা হচ্ছে৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Vande Bharat Sleeper: হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপারে চালু Emergency কোটা! টিকিট কাটার নিয়ম কী, কোন শ্রেণিতে সংরক্ষিত কতগুলি আসন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল