এবারে রাজ্যের সরকারি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল, জেলা, মহকুমা, স্টেট জেনারেল হাসপাতালে বিকেলের আউটডোর চালু হতে চলেছে। বিকেল তিন’টে থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত এই আউটডোর চালু থাকবে। শিশু বিভাগ, প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগে প্রথম এই আউটডোর চালু হতে থাকবে। বর্তমানে রাজ্যে ১৪ জেলা হাসপাতাল রয়েছে রাজ্যে, একইসঙ্গে ৭১ সুপার স্পেশ্যালিটি, মহকুমা এবং স্টেট জেনারেল হাসপাতাল রয়েছে।
advertisement
জানা গিয়েছে, প্রথম পর্যায়ে শিলিগুড়ি, বালুরঘাট, কাকদ্বীপ, পশ্চিম মেদিনীপুরে বিকেলের এই আউটডোর পরিষেবা শুরু হবে। পরবর্তী পর্যায়ে সর্বত্রই ধাপে ধাপে এই পরিষেবা শুরু হবে। এই পরিষেবা চালু হলে রাজ্যের বিভিন্ন জেলার বহু মানুষই যে উপকৃত হবেন, তা বলার অপেক্ষা রাখে না।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 11, 2026 10:39 PM IST
