একশো বিরানব্বই জনের তালিকা, যার মধ্যে সিপিআই(এম) ১৪০, ফরওয়ার্ড ব্লক-২১, আরএসপি-১৩,সিপিআই-১৬, এমএফবি-১, আরসিপিআই-১-এইভাবে আসন বণ্টন হয়েছে বলেই দেখা যায়। আজ বিকেল সাড়ে তিনটেতে আলিমুদ্দিন থেকে ফের বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বাকি ১০২ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন বলেই সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে।
advertisement
ইতিমধ্যেই আইএসএফ-এর সঙ্গে বামেদের আসন সমঝোতার বিষয়ে ইতিবাচক আলোচনা এবং ফলাফল হয়েছে বলে জানিয়েছেন বিমান বসু কিংবা নওশাদ সিদ্দিকী দুজনেই। তবে বামেদের প্রকাশ করা প্রথম তালিকায় আইএসইএফ-কে একটি আসনেও প্রার্থী দেওয়ার কথা এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি।
তবে সূত্রের খবর আইএসএফের জন্য ৩০ থেকে ৩২ টি আসন ছাড়ার কথা ভেবেছে বামফ্রন্ট। উত্তর ২৪ পরগনা ও মুর্শিদাবাদের বেশ কিছু আসন আইএসএফ দাবি করেছিল বলেই জানা যায়। এমনকি নওশাদ সিদ্দিকীর তরফ থেকে ফ্রন্ট চেয়ারম্যানকেও বলা হয় মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, মালদহ-সহ একাধিক আসনে গত পাঁচ বছরে আইএসএফএর শক্তি বৃদ্ধি হয়েছে। তাহলে সেখানে আইএসএফের প্রার্থী করা হলে লাভবান হতে পারে বামফ্রন্ট কিংবা আইএসএফ উভয়ই। আজকের প্রার্থী তালিকা ঘোষণার পরে সেই বিষয়ে স্পষ্ট হবে বলেই মনে করা হচ্ছে।
