TRENDING:

Election Commission of India: আজ থেকেই কমিশনের ‘চোখ-কান’ হয়ে কাজ শুরু! ২৯৪ কেন্দ্রে নেমে পড়ছেন অবজারভাররা, কাল থেকেই রিপোর্ট

Last Updated:

Election Commission of India: ২৯৪ কেন্দ্রে এক জন করে মোট ২৯৪ পর্যবেক্ষক বা অবজারভার নিয়োগ করেছে কমিশন৷ আজ থেকেই তাঁরা যোগ দিচ্ছেন নিজ নিজ কেন্দ্রে৷ রাজ্য়ে নির্বাচন উপলক্ষে মোট ৪৭৮ জন পর্যবেক্ষক নিয়োগ৷

advertisement
কলকাতা: আজ, বৃহস্পতিবার থেকেই রাজ্যজুড়ে কাজ শুরু করেছেন অবজারভার। ২৯৪ জন জেনারেল অবজারভার থাকছেন বাংলা নির্বাচনের কাজে৷ পাশাপাশি, আসছেন পুলিশ অবজারভাররা৷ আজকের মধ্যেই সংশ্লিষ্ট জেলায় যাবেন আধিকারিকরা৷ আগামীকাল থেকেই বিধানসভা ভিত্তিক রিপোর্ট জমা দেবেন তাঁরা৷
আজ থেকেই কাজে নেমে ৮বড়ছেন সাধারণ পর্যবেক্ষকেরা৷
আজ থেকেই কাজে নেমে ৮বড়ছেন সাধারণ পর্যবেক্ষকেরা৷
advertisement

পশ্চিমবঙ্গ-সহ দেশের চার রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের জন্য ২৫ লক্ষের বেশি কর্মচারী নিয়োগ করেছে নির্বাচন কমিশন। তার মধ্যে রয়েছেন কেন্দ্রীয় পর্যবেক্ষকেরাও। কমিশন জানিয়েছে, মোট ৮৩২টি বিধানসভা অঞ্চলে ভোটের সময় ১,১১১ জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। তাঁরাই কমিশনের ‘চোখ এবং কান’ হিসাবে কাজ করবেন।

আরও পড়ুন : কিচ্ছু জানত না ট্রাম্প! আমেরিকাকে না জানিয়েই ইরান তথা বিশ্বের সবচেয়ে বড় গ্যাস ঘাঁটিতে হামলা, সুযোগ বুঝে ইজরায়েলের ঘাড়েই চাপাল দোষ

advertisement

গত ১৫ মার্চ দিল্লিতে সাংবাদিক বৈঠক করে পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরীর নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে কমিশন। পশ্চিমবঙ্গে এ বার দু’দফায় ভোট হবে যথাক্রমে ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। সর্বত্র ভোটের ফলাফল ঘোষণা হবে একই দিনে— ৪ মে।

পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের প্রতিটিতে এক জন করে সাধারণ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। অর্থাৎ, সাধারণ পর্যবেক্ষকের সংখ্যা ২৯৪ জন। এ ছাড়া, এ রাজ্যে ৮৪ জন পুলিশ পর্যবেক্ষক এবং ১০০ জন আয় ব্যয়ের হিসাব পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন। সব মিলিয়ে বাংলায় দায়িত্ব পাচ্ছেন ৪৭৮ জন পর্যবেক্ষক।

advertisement

আরও পড়ুন: ২৫ দিন, না ৪৫ দিন..গ্যাস নেওয়ার কত দিন পরে বুক করতে পারবেন পরের সিলিন্ডার? জানুন কেন্দ্রের নতুন নিয়ম

সেরা ভিডিও

আরও দেখুন
মুকুলের সিজনে আমের দেখা! মালদহে হু হু করে বিকোচ্ছে দক্ষিণ ভারতের রসালো সুস্বাদু আম, দাম জানুন
আরও দেখুন

তাৎপর্যপূর্ণ হলো, মালদা, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনার প্রতি তিন থেকে চার বিধানসভা কেন্দ্রের জন্য এক জন করে পুলিশ অবজ়ার্ভার থাকবেন। উত্তর কলকাতার সাতটি বিধানসভা কেন্দ্রের জন্য থাকছেন তিন জন এবং দক্ষিণ কলকাতা চারটি বিধানসভা কেন্দ্রের জন্য দেওয়া হয়েছে এক জন পুলিশ অবজ়ার্ভার। ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ না হলেও আজ বুধবার থেকেই কমিশন তাঁদের কাজে যোগ দিতে নির্দেশ দিয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Election Commission of India: আজ থেকেই কমিশনের ‘চোখ-কান’ হয়ে কাজ শুরু! ২৯৪ কেন্দ্রে নেমে পড়ছেন অবজারভাররা, কাল থেকেই রিপোর্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল