পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে ইকোপার্ক থানার পুলিশের কাছে খবর আসে, নিউটাউন সিটি সেন্টার পেট্রল পাম্পের কাছে বেশ কয়েকজন সন্দেহভাজন ঘোরাঘুরি করছে। ইকোপার্ক থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ দেখে সকলে পালাতে শুরু করে। তাড়া করে চারজনকে ধরে ফেলে পুলিশ।
আরও পড়ুন: ১৩ জনকে কামড়েছে একসঙ্গে! গোটা গ্রামজুড়ে রক্ত, কে এল মুর্শিদাবাদের এই গ্রামে?
advertisement
তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, তারা নিউটাউন এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। এরপরই চারজনকে গ্রেফতার করে ইকোপার্ক থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ডাকাতি করার একাধিক সরঞ্জাম। ধৃতদের বাড়ি নিউটাউন ও রাজারহাট এলাকায়। আজ ধৃতদের বারাসাত আদালতে তোলা হবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 09, 2023 11:47 AM IST
