TRENDING:

KMC: নিউমার্কেটে হকার উচ্ছেদ নয়, হবে পুনর্বাসন; কলকাতা পুরসভার বৈঠকে এই সিদ্ধান্ত

Last Updated:

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পথচারীদের জন্য নির্দিষ্ট পথ রাখতে হবে সব ফুটপাতে। কলকাতা পুরসভায় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হকার সংগঠনের সঙ্গে সম্প্রতি পুরসভা কর্তৃপক্ষের বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিশ্বজিৎ সাহা, কলকাতা: কলকাতার নিউমার্কেটে হকার উচ্ছেদ নয়, হবে পুনর্বাসন। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পথচারীদের জন্য নির্দিষ্ট পথ রাখতে হবে সব ফুটপাতে। কলকাতা পুরসভায় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হকার সংগঠনের সঙ্গে সম্প্রতি পুরসভা কর্তৃপক্ষের বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
নিউমার্কেটে হকার উচ্ছেদ নয়, হবে পুনর্বাসন (File Photo/KMC)
নিউমার্কেটে হকার উচ্ছেদ নয়, হবে পুনর্বাসন (File Photo/KMC)
advertisement

অবৈধ হকারদেরও পুনর্বাসনের ব‌্যবস্থা করবে পুরসভা। অবৈধ হকারদের উচ্ছেদ নয়, পুনর্বাসনের ব‌্যবস্থা করবে কলকাতা পুরসভা। বৃহস্পতিবার হকার জয়েন্ট অ‌্যাকশন কমিটির সঙ্গে বৈঠক করেন মেয়র পারিষদ (হকার সংক্রান্ত বিষয়ক দায়িত্বপ্রাপ্ত) দেবাশিস কুমার। বৈঠকে নিউমার্কেট-সহ বিভিন্ন এলাকার হকার সংগঠনের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। মূলত নিউমার্কেট নিয়ে আজ সিদ্ধান্ত নেয় পুরসভা।

আরও পড়ুন-গত ৫ বছরে ক্রমশ কমেছে বিধানসভা পরিচালনার দিন ! সপ্তদশ বিধানসভার কী ছবি? দেখে নিন

advertisement

শহর জুড়ে হকার সমীক্ষার পর বৈধ হকারদের তালিকা তৈরি করেছে কলকাতা পৌরসভা। যদিও এখনও সম্পূর্ণ তালিকা তৈরি করা সম্ভব হয়নি। ইতিমধ্যেই সমীক্ষায় চিহ্নিত বৈধ হকারদের ডিজিটাল শংসপত্র দেওয়ার কাজ শুরু করেছে কলকাতা পুরসভা।

অবৈধ হকারদের ভবিষ‌্যত কী? এ নিয়ে এদিন বৈঠকে প্রশ্ন তোলেন হকার সংগঠনের সদস‌্যরা। নিউমার্কেট এলাকায় বৈধ হকার ছাড়াও অনেক বেকার দরিদ্র পরিবারের কর্মসংস্থান হয় ফুটপাত থেকে। তাই সেই পরিবারগুলোকে উচ্ছেদ নয়, বরং কাছাকাছি কোনও এলাকায় পুনর্বাসন দিতে চাইছে কলকাতা পুরসভা।

advertisement

আরও পড়ুন– আর্থিক যোগের কারণে এই ৬ রাশির বেতন বৃদ্ধি পেতে চলেছে ! দেখে নিন আপনিও সেই দলে আছেন কি না

মেয়র পারিষদ দেবাশিস কুমার জানান, ‘‘বৈধ হকারদের যেমন শংসাপত্র বিলির কাজ চলছে তা চলবে। পাশাপাশি অবৈধ যে হকাররা রয়েছে তাদের নিয়ে পুরসভা ভাবছে। কাউকে উচ্ছেদ করতে চাইছি না। তাঁরাও যাতে সম্মানের সঙ্গে ব‌্যবসা করতে পারে সেই ব‌্যবস্থাই করা হবে।’’

advertisement

গত বছর মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তোড়জোড় শুরু হয় হকার বিন্যাস নিয়ে। ২০২৪ সালে সমীক্ষা করে শহরের ৫৪ হাজার ১৭৮ জন হকারকে নথিভুক্ত করা হয়েছিল। এই নথিভুক্ত হকারদের থেকে নির্দিষ্ট করে যাদের বৈধ লাইসেন্স ও নথিপত্র রয়েছে তাদেরকে শংসাপত্র দিচ্ছে কলকাতা পুরসভা। এই তালিকা তৈরি করতে গিয়ে কলকাতা পুরসভা কর্তৃপক্ষ সামনে এসেছে নিউমার্কেট চত্বরে বৈধ হকার যেমন রয়েছে তার পাশাপাশি একটা বড় সংখ্যায় অবৈধ হকারের সংখ্যা সমীক্ষায় উঠে এসেছে।

advertisement

আরও পড়ুন– ‘নিজেকে বোঝার আগেই বিয়ে করে ফেলেছিলাম…’ বিবাহবিচ্ছেদের ঘোষণা ক্রিকেটার রাহুল চাহারের

নথিভুক্ত হকারদের বাইরেও প্রচুর হকার রয়েছে। দেবাশীষ কুমার জানান, ‘‘কাউকে উচ্ছেদ করা হবে না। তবে হকারদের নিয়ম মেনে ব‌্যবসা করবে হবে। বেআইনিভাবে যেসব হকার রয়েছে তাদের সেখানে বসার মতো জায়গা রয়েছে কি না, টাউন ভেন্ডিং কমিটি তা দেখবে। যদি সেখানে জায়গা না থাকে তাহলে অন‌্যত্র পুনর্বাসন দেওয়া হবে।’’

সেরা ভিডিও

আরও দেখুন
চরম ভোগান্তি হাওড়ায়, ভোটের আগে ভোটাধিকার পেতে ট্যাইবুনালের লাইনে উপচে পড়া ভিড়
আরও দেখুন

নিউমার্কেটের হকারদের নিয়েও এদিন বৈঠকে আলোচনা হয়। হকার জয়েন্ট অ‌্যাকশন কমিটির নেতা অসিত সাহা বলেন, নিউমার্কেটে এরকম কিছু হকার নিতান্তই দরিদ্র। তাদের বিকল্প বসার জায়গার জন্য আবেদন করা হয়েছে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
KMC: নিউমার্কেটে হকার উচ্ছেদ নয়, হবে পুনর্বাসন; কলকাতা পুরসভার বৈঠকে এই সিদ্ধান্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল