আরও পড়ুন: কলকাতা সংলগ্ন তিন জেলায় কিছুক্ষণের মধ্যেই আসছে বৃষ্টি! ৫০ কিমি বেগে ঝড়ের সতর্কতা
জগমোহন সিং স্থানীয় থানায় অভিযোগ করেন, তাঁর দুই ছেলে তুষারশিব ও মহিন্দর সিংকে তুলে দিয়েছিলেন অজয় কুমার ও পুষ্পেন্দু নামে দুজনের হাতে। তারাই অস্ট্রেলিয়া নিয়ে যাওয়ার জন্য বলেছিলেন। অভিযোগ ১০ মার্চ অজয় ও পুষ্পেন্দু জন্মুর দুই যুবককে কলকাতায় নিয়ে আসেন। হোটেলে আটকে রেখে জগমোহনকে ফোন করে মুক্তিপণ দাবি করেন।
advertisement
তদন্তে নেমে মোবাইল কলের সূত্র ধরে কলকাতার হোটেলের তথ্য পায় জম্মু পুলিশ। শুক্রবার হানা দেয় পুলিশ, হোটেলের ঘর থেকে দুই যুবককে উদ্ধার করা হয়। পাশের ঘর থেকে পাঁচ অপহরণকারীকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: আরজি করে লিফটে মৃত্যুর কারণ কি যান্ত্রিক বিভ্রাট? প্রাথমিক অনুসন্ধানে বিস্ফোরক তথ্য
ধৃত সমীর আনসারি, প্রশান্ত আনসারি, প্রবীণ কুমার, বনস মঞ্জু ও সুশীল রামকে আলিপুর আদালতে পেশ করে পাঁচ দিনের ট্রানজিট রিমান্ডে জম্মু নিয়ে গেল পুলিশ। জানা গিয়েছে এই পাঁচ জন হরিয়ানার বাসিন্দা। ধৃতদের মধ্যে সমীরের হোটেল ব্যবসা রয়েছে নায়েক নগরে, জগমোহনও হোটেল ব্যবসায়ী, সেই সূত্রে দুজনের পরিচয়। এই ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে জম্মু পুলিশ।
