TRENDING:

CM-Governor Meeting: রাজ্য়পালের আমন্ত্রণে সাড়া দিয়ে লোকভবনে মুখ্য়মন্ত্রী! ভোটের আগেই আলোচনা দু পক্ষের! কী নিয়ে কথা হল জানেন?

Last Updated:

প্রাক্তন রাজ্যপালের পদত্যাগের পর ১২ মার্চ কলকাতায় আসেন রবীন্দ্র নারায়ণ রবি। পরদিন, ১৩ মার্চ লোকভবনে তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়, যেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা:  শনিবার সন্ধ্যায় লোকভবনে গিয়ে নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে তিনি জানান, এটি নিছক সৌজন্য সাক্ষাৎ। যদিও রাজনৈতিক মহলের একাংশের মতে, রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং আসন্ন ভোটকে ঘিরে আইনশৃঙ্খলার বিষয়টি নিয়েই মূলত আলোচনা হয়েছে।
ভোটের আগে বৈঠকে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী
ভোটের আগে বৈঠকে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী
advertisement

উল্লেখ্য, প্রাক্তন রাজ্যপাল সি ভি আনন্দ বোস পদত্যাগ করার পর ১২ মার্চ কলকাতায় দায়িত্ব নিতে আসেন রবি এবং ১৩ মার্চ লোকভবনে শপথগ্রহণ করেন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীও। তবে শনিবারের বৈঠকটি ছিল অনেকটাই দীর্ঘ ও বিস্তারিত বলে সূত্রের খবর।

এর আগে, বৃহস্পতিবার রাজ্যপালের সঙ্গে রাজ্যের শীর্ষ প্রশাসনিক কর্তাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেখানে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজিপি, কলকাতার পুলিশ কমিশনার-সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক উপস্থিত ছিলেন। প্রায় আধ ঘণ্টার সেই বৈঠকে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জয়ী বিধায়কের কেন্দ্র বদল, তাও ২৬ এ 'জামাই' আত্মবিশ্বাসী নতুন সিটে জিততে, ভরসা তৃণমূলের সংগঠন
আরও দেখুন

দায়িত্ব নেওয়ার পর সেটিই ছিল রাজ্যপালের প্রথম প্রশাসনিক বৈঠক। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাম্প্রতিক এই সাক্ষাৎ নিয়ে এখনও পর্যন্ত রাজভবনের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ফলে এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা ক্রমশ বাড়ছে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
CM-Governor Meeting: রাজ্য়পালের আমন্ত্রণে সাড়া দিয়ে লোকভবনে মুখ্য়মন্ত্রী! ভোটের আগেই আলোচনা দু পক্ষের! কী নিয়ে কথা হল জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল