প্রসঙ্গত, বুধবার গভীর রাতে পাটুলিতে গুলিচালনার ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, টাকা-পয়সা সংক্রান্ত বিবাদের জেরেই এই গুলি চালানোর ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ সূত্রে খবর, এর আগেও এদের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কাজকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: গভীর রাতে কলকাতায় ভয়ঙ্কর কাণ্ড! পাটুলিতে পর পর শ্যুটআউট, মৃ*ত্যু যুবকের, আহত আরও এক
advertisement
পুলিশের অনুমান, গতকাল, অর্থাৎ বুধবার রাতে জিৎ মুখোপাধ্যায়ের বাড়িতে মদ্যপানের আসর বসেছিল। সেই সময় কয়েক জন আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়ির ছাদে ওঠে। এরপর টাকা-পয়সা নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়, যা পরে গুলি চালানোর ঘটনায় পরিণত হয়। ইতিমধ্যেই এই ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হল দীপ রায়, বিধান ব্যানার্জি, রাজা বনিক এবং জয়ন্ত ঘোষ।
আরও পড়ুন: ভোটের কাজে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের জের! বদলি করা হল পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে
বুধবার রাতে পাটুলিতে গুলিচালনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে রাহুল দে নামে এক যুবকের, ঘটনায় গুরুতর আহত হন জিৎ মুখোপাধ্যায়। পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে জিৎ মুখোপাধ্যায়ের বাড়ির অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন রাহুল দে। রাত বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির ছাদে জমায়েত হয়েছিল কয়েক জনের। রাত প্রায় ১২টা ৩০ মিনিট নাগাদ হঠাৎই পরপর তিন রাউন্ড গুলির শব্দ শুনতে পান প্রতিবেশীরা। সেখানেই মৃত্যু হয় রাহুল দে-র।
