সোমবার বিজেপি নেতা বলেন, ‘‘দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে সরে এবার অন্য জায়গায় প্রার্থী হবেন। শুভেন্দু অধিকারীকে ভয় পাচ্ছেন। তিনি সিট চেঞ্জ করবেন। আগামীকাল কী হয় দেখুন!’’
আরও পড়ুন: বিকেল ৪ টে, কালীঘাট…কবে প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল? ভোট ঘোষণা হতেই জানিয়ে দিল শাসক দল
advertisement
প্রসঙ্গত, গতকালই নন্দীগ্রামে প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন শুভেন্দু৷ তারপর রবিবার তিনি জানান, ‘‘ভবানীপুর নিয়ে তিনি বলেন আমার ভাবার কোন নেই। এখানে ব্যক্তি সিদ্ধান্ত হয়না। এখানে সমষ্টিগত সিদ্ধান্ত হয়। আমাকে জিজ্ঞেস করলে আমি বলব আমি নন্দীগ্রামে লড়ব। নন্দীগ্রাম আমার ভদ্রাসন। আমার আত্মিক সম্পর্ক। আমাকে যদি লড়তেই হয় নন্দীগ্রাম রেখে লড়ব। নন্দীগ্রাম নিয়ে কোনও দ্বিচারিতা নেই। দল যদি ভাবে এটাকে রেখে অন্য ভাবনা করা যেতে পারে।’’
অন্যদিকে, এখনও প্রার্থী তালিকা প্রকাশ করেনি তৃণমূল৷ কিন্তু ভবানীপুর মমতার কেন্দ্র৷ একুশের ভোটে এই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন তিনি৷ ভবানীপুর কেন্দ্র থেকে প্রচুর সংখ্যক নাম বাদ পড়ার পর শুরু হয় রাজনৈতিক চর্চা৷ এ প্রসঙ্গে মমতা কিছুদিন আগেই জানান, ‘‘ভবানীপুরে এক ভোটে হলেও জিতব’’৷ এরপরই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়, পরোক্ষে ভবানীপুরের প্রার্থী হবেন মুখ্যমন্ত্রী, জানিয়ে দিলেন তিনি৷ যদিও মমতা আদৌ ভবানীপুরে প্রার্থী হবেন কিনা তা এখনও জল্পনার পর্যায়ে৷ আগামীকাল, মঙ্গলবার প্রার্থী তালিকা প্রকাশের পরই খোলসা হবে ভবানীপুরে তৃণমূলের কোন প্রার্থীর বিরুদ্ধে লড়বেন শুভেন্দু৷
