TRENDING:

BJP-TMC: মুখোমুখি শশী-শমীক, সাক্ষাতে সৌজন্য বিনিময়! স্বামীজির বাড়িতে অন্য ছবি

Last Updated:

সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়িতে চাঁদের হাট। সাত সকালে উপস্থিত বিজেপির প্রথম সারির বঙ্গ নেতারা। সেখানেই তৃণমূল ও বিজেপির নেতৃত্বদের মধ্যে সৌজন্য বিনিময়ের ছবিও ধরা পড়ল। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে যুবদিবস রাজনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর রাজ্য প্রশাসনের তরফে এই দিনটিকে মহা সমারোহে পালন করা হয়। সিমলা স্ট্রিটের বাড়িতে রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজদের সঙ্গে সাক্ষাৎ করে সৌজন্য বিনিময় করেন রাজ্য প্রশাসনের ও রাজ্যের শাসকদলের নেতৃত্ব। তবে নির্বাচন আবহে এবছর সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়িতে চাঁদের হাট। সাত সকালে উপস্থিত বিজেপির প্রথম সারির বঙ্গ নেতারা। সেখানেই তৃণমূল ও বিজেপির  নেতৃত্বদের মধ্যে সৌজন্য বিনিময়ের ছবিও ধরা পড়ল।
মুখোমুখি শশী-শমীক, সাক্ষাতে সৌজন্য বিনিময়! স্বামীজির বাড়িতে অন্য ছবি
মুখোমুখি শশী-শমীক, সাক্ষাতে সৌজন্য বিনিময়! স্বামীজির বাড়িতে অন্য ছবি
advertisement

প্রতি বছরে সিমলা স্ট্রিটের বাড়িতে দেখা যায় রাজ্যের মন্ত্রী শশী পাঁজাকে। সোমবারও যুবদিবসে স্বামীজির প্রতি শ্রদ্ধা জানাতে ও স্বামীজিদের সঙ্গে সৌজন্য বিনিময়ে যান তিনি। জানান, এই দিনে প্রতিবছরই এখানে আসি। এই দিন এখানে স্বামীজির কথাই আলোচিত হওয়া উচিত। তাঁর আদর্শকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে আলোচনা হওয়া উচিত। এখানে মানুষ আসেন এবং বিশ্ব সৌভ্রাতৃত্বের উপর বিশ্বাস রাখেন।

advertisement

আরও পড়ুন: ‘কোটিপতি’ হওয়ার লক্ষণ! শরীরের ঠিক এই জায়গায় তিল থাকলে জীবনে কখনও টাকার অভাব হবে না, ভাগ্যের রহস্য খুলে দেবে ছোট্ট তিল

এরপরই সেখানে পৌছন রাজ্য বিজেপির একাধিক নেতৃত্ব। তার মধ্যে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শশী পাঁজার সঙ্গে সামনা সামনি সাক্ষাৎ হয় শমীক ভট্টাচার্যের। দু’জনে সৌজন্য বিনিময়ও করেন। তারপরে বিজেপির রাজ্য সভাপতি সিমলা স্ট্রিটের বাড়িতে প্রবেশ করেন। যুব দিবসের সকালে এর মধ্যে দিয়েই কলকাতার সিমলা স্ট্রিটে রাজনীতির উত্তপ্ত আবহাওয়ার মধ্যে একটি নজির হয়ে রইল।

advertisement

আরও পড়ুন: মকর সংক্রান্তিতে মহালাভ যোগ! শনি-শুক্রের দুর্লভ যোগে ৪ রাশির কপালে টাকার বৃষ্টি, শুরু হবে গোল্ডেন টাইম

সেরা ভিডিও

আরও দেখুন
টাকার অভাবে ফিরতে হচ্ছিল খালি হাতে, খুদেদের শখ মেটাতে উদয় থানার বড়বাবু!
আরও দেখুন

শমীক ভট্টাচার্য জানান, ‘‘একে রাজনৈতিক সৌজন্য বলে। আমরা দু’জনেই পরস্পরকে চিনি। একসঙ্গে বিধানসভায় বিধায়ক ছিলাম। ফলে দেখা হলে কথা তো বলতেই হয়। এর মধ্যে কোনও রাজনীতি নেই।’’  অন্যদিকে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা জানালেন, “প্রতিবছর স্বামীজিকে শ্রদ্ধা জানাতে সিমলা স্ট্রিট আসি। আজ সেখানে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা এবং ফুল অর্পণের পর বেরোনোর সময় রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা হয়েছিল। রাজনৈতিক মতবিরোধ থাকলেও পূর্ব পরিচিত সৌজন্য বিনিময় হল। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।” দুই দলের রাজ্যের শাসক এবং বিরোধী শিবিরের দুই জুজুধান নেতৃত্বের মুখোমুখি সৌজন্য বিনিময় রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
BJP-TMC: মুখোমুখি শশী-শমীক, সাক্ষাতে সৌজন্য বিনিময়! স্বামীজির বাড়িতে অন্য ছবি
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল