TRENDING:

West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

Last Updated:
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বত্র আবহাওয়া থাকবে শুকনো। দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে।
advertisement
1/6
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
আগামী কয়েক দিন শুষ্ক আবহাওয়া। সকালের দিকে কুয়াশা থাকতে পারে। আজ, মঙ্গলবার ঘন কুয়াশার সতর্কবার্তা উত্তরবঙ্গের ৩ জেলায়। তাপমাত্রা সামান্য বেড়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায় থাকবে। আগামিকাল, বুধবার থেকে সামান্য বাড়বে তাপমাত্রা। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
2/6
সোমবার কলকাতার তাপমাত্রা সামান্য কমেছিল। পারদ ছিল স্বাভাবিকের নীচেই। তবে নতুন করে কনকনে ঠান্ডার আর কোনও পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বত্র আবহাওয়া থাকবে শুকনো। দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে।
advertisement
3/6
দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে আজ, মঙ্গলবার ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। দৃশ্যমানতা ৫০ মিটার নেমে আসতে পারে দু-এক জায়গায়। উত্তরবঙ্গের বাকি জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা সকালের দিকে। দৃশ্যমানতা হাজার মিটারের মধ্যে থাকবে। বুধবার থেকে ঘন কুয়াশার সম্ভাবনা কমবে।
advertisement
4/6
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। এই জেলাগুলিতে দৃশ্যমানতা হাজার মিটারের মধ্যে থাকবে সকালের দিকে। কলকাতা-সহ বাকি জেলাগুলিতে খুব হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা সকালের দিকে। দক্ষিণবঙ্গে আজ, মঙ্গলবার খুব সামান্য বাড়ল তাপমাত্রা। আগামিকাল, বুধবার আরও একটু চড়বে পারদ। সন্ধ্যা থেকে সকাল শীতের আমেজ থাকবে ৷ বেলা বাড়লে কার্যত শীত উধাও।
advertisement
5/6
কলকাতায় আজ, মঙ্গলবার সকালেও ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ। রাতে ও সকালে শীতের অনুভূতি থাকছে। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচে রয়েছে। পরপর পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। তবে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা আগামী কয়েক দিন। ১-২ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ওঠানামা করবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
advertisement
6/6
পরিষ্কার আকাশ থাকবে। সকালে হালকা কুয়াশার সম্ভাবনা। আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া। দিনের বেলায় শীত কার্যত উধাও। সকালে আর সন্ধ্যায় শীতের অনুভূতি থাকছে। বুধবার থেকে শীতের অনুভূতি কিছুটা কমবে। কলকাতার তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল