আরও পড়ুন: এখন শুষ্ক থাকলেও ১৮০ ডিগ্রি বদলাবে আবহাওয়া! রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি, কবে জেনে নিন
ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ড সংলগ্ন হালদারপাড়া এলাকায়। বজবজ ট্রাঙ্ক রোডে ২০৪ নম্বর পিলারের কাছে দাঁড়িয়ে থাকা একটি ছোট হাতি গাড়ির পেছনে ধাক্কা মারে বাইক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের বাড়ি বজবজ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে, নাম প্রান্তিক দাস।
advertisement
পুলিশের প্রাথমিক অনুমান গায়ে আবির মাখা ওই যুবক মদ্যপ অবস্থায় রয়েছে। কারণ দুর্ঘটনার পরেও তার ততটা হুঁশ ছিল না। সে ব্যথা অনুভব করলেও অসংলগ্ন কথাবার্তা বলছিল। স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী মানুষজন মহেশতলা থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে খুব দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে তাকে এসএসকেএম এর ট্রমা কেয়ারে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে ওই যুবকের পরিবারকে খবর দেওয়া হয়েছে। কী ভাবে দুর্ঘটনা ঘটল জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। বার বার পুলিশের পক্ষ থেকে সতর্ক করার পরেও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ঘটনা ঘটছেই, পাল্লা দিয়ে ঘটছে দুর্ঘটনাও।
