TRENDING:

Md Salim:‘পুরো প্রক্রিয়াই বিতর্কিত, রাজনৈতিক পক্ষপাতদুষ্ট’! SIR-নিয়ে ফের কমিশনকে তোপ দাগলেন সেলিম

Last Updated:

Md Salim: SIR প্রসঙ্গে ফের নির্বাচন কমিশনকে কটাক্ষ করলেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম৷ এই প্রক্রিয়া ‘রাজনৈতিক পক্ষপাতদুষ্ট’ বলে অভিযোগ করেন তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: ফের SIR-প্রসঙ্গে নির্বাচন কমিশনকে তোপ দাগলেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম৷ ‘পুরো প্রক্রিয়াটাই বিতর্কের’, এসআইআর প্রসঙ্গে এদিন ফের বলেন সিপিআইএম নেতা৷ কমিশনের পাশাপাশি এই প্রক্রিয়া ‘রাজনৈতিক পক্ষপাতদুষ্ট’, বলেই অভিযোগ করেন তিনি৷
‘পুরো প্রক্রিয়াই বিতর্কে ঘেরা’! SIR-নিয়ে ফের কমিশনকে তোপ দাগলেন সেলিম
‘পুরো প্রক্রিয়াই বিতর্কে ঘেরা’! SIR-নিয়ে ফের কমিশনকে তোপ দাগলেন সেলিম
advertisement

এদিন মহম্মদ সেলিম বলেন, “SIR একটি কু-উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ। দ্বিতীয়ত, পুরো প্রক্রিয়াই বিতর্কে ঘেরা। নির্বাচন কমিশন (ইসি)-এর কাজ হলো শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করা। কিন্তু ইসির নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়েছে। ভোটার তালিকা প্রস্তুতি ও সংশোধন নিয়মিত কার্যক্রম হলেও, ইসি নিজেকে সঠিকভাবে প্রস্তুত করেনি’’৷

আরও পড়ুন: হোলির রঙে ‘রঙিন’ সাধের সাদা জামা? ডিটারজেন্টে এই জিনিস মিশিয়ে কাচলেই কামাল! মাত্র ২০ মিনিটেই ফের ধবধবে নতুন হবে

advertisement

রাজনৈতি পক্ষপাতদুষ্টতার অভিযোগ এনে সেলিম বলেন, ‘‘এমন যন্ত্রপাতি, উপদেষ্টা, সংস্থা ও অ্যাপ ব্যবহার করেছে, যেগুলো সরাসরি রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট… জমা দেওয়া বহু নথি আপলোডই করা হয়নি, আর যেগুলো আপলোড হয়েছে, সেগুলোর বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি… আমরা চাই সব মৃত ও ভুয়ো ভোটারের নাম বাদ দেওয়া হোক, কিন্তু কোনও প্রকৃত ভোটার যেন ক্ষতিগ্রস্ত না হন…”

advertisement

আরও পড়ুন: কিছুক্ষণেই শেষ হবে চন্দ্রগ্রহণ! গ্রহণ শেষের পর অবশ্যই করুন এই ৪ কাজ, খুলে যাবে কপাল

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়ি পথেই বাঁধা পড়ুন সাতপাকে! দার্জিলিংয়ের টয়ট্রেনেই সেরে ফেলুন বিয়ে! কত খরচ করতে হবে? জানুন
আরও দেখুন

প্রসঙ্গত, এর আগেও খসড়া তালিকায় নামের পদবী ভুল এসেছিল সেলিম এবং তাঁর ছেলে অতীশ আজিজের৷ তখনও এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন সিপিআইএম নেতা৷ তাঁদের পদবি অবস্থি লেখা হয়েছে খসড়া ভোটার তালিকায়। ভুল পদবির ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় কমিশনকে কটাক্ষ করেছিলেন সেলিমপুত্র অতীশ আজিজ৷ পরে সেই অভিযোগ খারিজ করে দেয় কমিশন৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Md Salim:‘পুরো প্রক্রিয়াই বিতর্কিত, রাজনৈতিক পক্ষপাতদুষ্ট’! SIR-নিয়ে ফের কমিশনকে তোপ দাগলেন সেলিম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল