TRENDING:

Abhishek Banerjee: অভিষেকের চিঠির পরেই তৎপরতা কমিশনের! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ নিয়ে এবার বড় সিদ্ধান্ত

Last Updated:

আগামিকাল, রবিবার রাতেই রাজ্যে আসতে চলেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ৷ তাঁদের সামনেই রাখা হবে প্রস্তাব৷ খবর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রের৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করতে হবে৷ শুক্রবার এই দাবি জানিয়ে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালকে চিঠি লিখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
advertisement

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সেই চিঠির পরেই তৎপরতা শুরু করল কমিশন। জানা গিয়েছে, জুডিশিয়াল অফিসারদের তরফে যত সংখ্যক অভিযোগে নিষ্পত্তি হচ্ছে, তার প্রেক্ষিতে কি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে দেওয়া হবে? এ বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে প্রস্তাব রাখতে চলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক৷ তেমনটাই কমিশন সূত্রে খবর।

advertisement

আরও পড়ুন: ‘কীসের অ্যাডজুডিকেশন? নতুন শব্দ,’ জ্ঞানেশ কুমারকে ফের বেনজির কটাক্ষ মমতার! বললেন, ‘ভ্যানিশ করছে ভোটাধিকার’

জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সবুজ সংকেত পেলেই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে চায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।

আগামিকাল রবিবার রাতেই কলকাতায় আসছে কমিশনের ফুল বেঞ্চ। কমিশন সূত্রের খবর, তারপরেই ফুল বেঞ্চের কাছে এই প্রস্তাব রাখতে চলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগারওয়াল।

advertisement

প্রসঙ্গত, গত শুক্রবার নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে চিঠি দিয়ে অভিষেক বন্দোপাধ্যায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছিলেন৷

আরও পড়ুন: পাইকপাড়ায় বিস্ফোরণে উড়ল টিনের চাল! বন্ধ ক্লাব ঘরে কী চলত? উদ্ধার তাজা বোমা

সেরা ভিডিও

আরও দেখুন
ধোনি থেকে রিচা- জঙ্গলমহলের কিশোরীরা হাতে তুলে নিচ্ছে ক্রিকেট ব্যাট, নজরে দেশের জার্সি
আরও দেখুন

চিঠিতে অভিষেক দাবি করেছিলেন, ‘‘দৈনিক সাপ্লিমেন্টারি ভোটার তালিকার মাধ্যমে অন্তর্ভুক্ত ভোটারদের চূড়ান্ত ভোটার তালিকার অংশ হিসেবে গণ্য করা হবে কি না, তা নিশ্চিত করার জন্য কোনও স্পষ্ট বিজ্ঞপ্তি নেই কমিশনের তরফে। এছাড়া, বিচারের ফলাফল প্রতিফলিত করে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা দৈনিক প্রকাশের নির্দেশ মান্যতা করা হয়নি। দাবি এবং আপত্তির উপর বিচারক কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত জনসাধারণের কাছে প্রকাশ না করায় স্বচ্ছতার অভাব রয়েছে এবং কেন একজন ভোটারের নাম প্রত্যাখ্যান বা মুছে ফেলা হয়েছে তা ব্যাখ্যা করে যুক্তিসঙ্গত আদেশের অনুপস্থিতি রয়েছে কমিশনের তরফে৷’’ চিঠিতে অভিষেক অভিযোগ করেছিলেন, নাগরিকদের আইনি প্রতিকার চাওয়ার সুযোগ থেকেও বঞ্চিত করছে কমিশন।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: অভিষেকের চিঠির পরেই তৎপরতা কমিশনের! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ নিয়ে এবার বড় সিদ্ধান্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল