advertisement

Mamata on Nitish: ‘বেচারা নীতীশ কুমার,’ বিহার রাজনীতিতে বিজেপির ‘ছক’? মমতা বললেন...

Last Updated:

চব্বিশের লোকসভা নির্বাচনের আগে বিদেপি বিরোধিতায় ইন্ডিয়া জোট নিয়ে তৎপর হয়েছিলেন এই নীতীশই৷ তারপরে হঠাৎ দল-বদল৷

নীতীশ প্রসঙ্গে মমতা৷
নীতীশ প্রসঙ্গে মমতা৷
কলকাতা: গত সপ্তাহ থেকে শুরু হয়েছিল জল্পনা৷ তারপর বৃহস্পতিবার অবশেষে ঘোষণা করেছিলেন নীতীশ কুমার নিজেই৷ বিহারের মুখ্যমন্ত্রীর পদ কার্যত বিজেপির হাতে ‘ছেড়ে’ দিয়ে রাজ্যসভার সাংসদ পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জেডি(ইউ) প্রধান৷ যা ঘিরে তাঁর নিজের দলের কর্মীদের মধ্যেই তৈরি হচ্ছে ক্ষোভ৷ এবার নীতীশ কুমারকে নিয়ে মেট্রো চ্যানেলের ধরনা মঞ্চ থেকে মন্তব্য করতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷
এদিন বিহার রাজনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে বিজেপি-কে নিশানা করে মমতার মন্তব্য, ‘‘ভোটের আগে ১০ হাজার। ভোটের পরে বুলডোজার৷ বেচারা নীতীশ কুমার৷ যেই গেছো বিজেপি-এর খপ্পরে তেমনি পড়েছ থাপ্পরে।’’
আরও পড়ুন: পাইকপাড়ায় বিস্ফোরণে উড়ল টিনের চাল! বন্ধ ক্লাব ঘরে কী চলত? উদ্ধার তাজা বোমা
গত বছরের নভেম্বরেই এনডিএ জোটের বিপুল জয়ের পরে দশম বারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করেছিলেন নীতীশ কুমার৷ তার মাস চারেক পরেই এল তাঁর রাজ্যসভায় যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা৷ বৃহস্পতিবার একপাশে অমিত শাহ এবং অন্যপাশে বিহারের বর্তমান উপ মুখ্যমন্ত্রী বিজেপির সম্রাট চৌধুরিকে নিয়ে রাজ্যসভার সাংসদ পদের মনোনয়ন পত্র জমা দন নীতীশ৷
advertisement
advertisement
নিজের মুখ্যমন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণার সাথে সাথে নীতীশ নতুন বিহার সরকারের প্রতি পূর্ণ সমর্থনের কথাও স্পষ্ট করে জানিয়েছেন নীতীশ৷
চব্বিশের লোকসভা নির্বাচনের আগে নীতীশ কুমার অত্যন্ত উৎসাহিত হয়েই বিজেপি বিরোধিতায় ইন্ডিয়া জোট তৈরি নিয়ে তৎপর হয়েছিলেন৷ এমনকি, ২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিরোধী জোট গঠনের লক্ষ্যে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ২০২৩ সালের এপ্রিলে কলকাতার নবান্নে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করেছিলেন৷ এই বৈঠকে ২০২৪ সালে বিজেপিকে সরানোর লক্ষ্যে একজোট হয়ে লড়াই করার বার্তা দেওয়া হয়েছিল, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কোনও ইগো (অহংকার) ছাড়া কাজ করার কথা বলেছিলেন।
advertisement
কিন্তু, ইন্ডিয়া জোট ভোটমুখী হওয়ার আগেই ফের ‘পাল্টি’ খান নীতীশ৷ বিহারে বিজেপির হাত ধরে এনডিএ জোটের শরিক হন তিনি৷ ফের তৈরি করেন সরকার৷ বিহারের জন্য আসে স্পেশাল কেন্দ্রীয় ‘প্যাকেজ৷’ সরতে হয় তেজস্বীকে৷ ভাঙে জেডি(ইউ), আরজেডি জোট৷
advertisement
তারপর ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এনডিএ জোটের হয়েই প্রতিদ্বন্দ্বিতা করেন নীতীশ৷ মুখ্যমন্ত্রী পদে শপথও নেন৷ তারপরেই ভোলবদল৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata on Nitish: ‘বেচারা নীতীশ কুমার,’ বিহার রাজনীতিতে বিজেপির ‘ছক’? মমতা বললেন...
Next Article
advertisement
Soumen Mahapatra: শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ! ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন
শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ! ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন
  • ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র৷

  • বিজেপি প্রার্থীকে আশীর্বাদ করলেন তমলুকের তৃণমূল বিধায়ক৷

  • শুক্রবারই কোলাঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত ছিলেন সৌমেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement