Mamata Banerjee: ‘কীসের অ্যাডজুডিকেশন? নতুন শব্দ,’ জ্ঞানেশ কুমারকে ফের বেনজির কটাক্ষ মমতার! বললেন, ‘ভ্যানিশ করছে ভোটাধিকার’
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন অবস্থান মঞ্চে ভবানীপুর কেন্দ্রের ৪৩টি পরিবারের সদস্যকে আনেন৷ জানান, তাঁরা সব নথি জমা দেওয়ার পরেও কোনও লাভ হয়নি৷
কলকাতা: এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকার বিরোধিতা করে মেট্রো চ্যানেলে অবস্থানে বসেছেন মুখ্যমন্ত্রী মমমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন সকাল ১০টা থেকে অবস্থান শুরু করেন তিনি৷ অবস্থান মঞ্চ থেকে বক্তৃতা করতে গিয়ে এদিনও নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে জোরাল আক্রমণ করেন তিনি৷ বলেন, ‘‘আধার কার্ড কেন্দ্রীয় সরকার এনেছিল। তার জন্যে মানুষকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আর এখন কিসের বিচারাধীন। কীসের অ্যাডজুডিকেশন? নতুন শব্দ৷’’
নির্বাচন কমিশনের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ‘‘জ্ঞানেশ কুমার সবাইকে ভ্যানিশ করেছে৷ জীবন্ত প্রমাণ৷ সব নাম কেটে দিয়েছে৷ সুপ্রিম কোর্টের আদেশ মানছে না৷ ভ্যানিশ করছে ভোটাধিকার৷’’
এরপরেই বিজেপি-কে সরাসরি আক্রমণ করে মমতা বলেন, ‘‘ আমাদের উত্তর দেওয়া হোক। দেশের মানুষকে, সংবিধানকে জবাব দিতে হবে৷ তোমাদের ধিক্কার বিজেপি৷ যাঁরা বৈধদের নাম কেটেছে৷ সেলফিস জায়ান্ট৷’’
advertisement
advertisement
এদিন অবস্থান মঞ্চে ভবানীপুরের ৪৩ পরিবারের সদস্যদের আনেন মমতা৷ ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে তৃণমূলনেত্রী বলেন, ‘‘সব নথি দেখিয়ে লাভ হয়নি। তাই আপনাদের কাছে নথি দেখাতে এসেছে। বিচারের দাবিতে এরা এসেছে। এদের জন্যেই আমাদের আন্দোলন৷’’
মমতা বলেন, ‘‘এক কোটি ২৫ লক্ষ মানুষ কাঁদছে। অন্যয় কে করল? কেন এদের সব নথি থাকা সত্ত্বেও। সব ভ্যানিশ করা হল ভোট। শুধু বিজেপির ভোট থাকবে? সাধারণের ভোট নেই?’’
advertisement
আরও পড়ুন: পাইকপাড়ায় বিস্ফোরণে উড়ল টিনের চাল! বন্ধ ক্লাব ঘরে কী চলত? উদ্ধার তাজা বোমা
মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বিচারকদের কাছে অনুরোধ সাধারণ মানুষকে বিচার দিন। জুডিশিয়ারিকে আমার বিনীত অনুরোধ। আপনারা বিচার দিন মানুষের৷ মহিলা কৃষক মতুয়া রাজবংশী সংখ্যালঘু সবার নাম কাটছেন৷ বিজেপি জিতবে না৷ মহিলা ভোটার, কৃষক, মতুয়া, রাজবংশী সবার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে৷’’
advertisement
‘দিল্লি বেশি দূরে নয়’, হুঙ্কার দিয়ে মমতা বলেন, ‘‘‘বাংলা কিন্তু তৈরি আছে। নোংরা খেলা খেললে বাংলা রেগে আছে, মানুষের স্বার্থে, মনে রাখুন দিল্লী বেশি দূরে নয়৷ মানুষকে বিচার দিন। এটাই আমার একান্ত অনুরোধ৷ সবাইকে বিচার দিন, বিচারকদের কাছে অনুরোধ৷’’
Location :
West Bengal
First Published :
Mar 07, 2026 2:43 PM IST










