এদের মধ্যে অনেকেই প্রাথমিক স্কুলের শিক্ষকতা, অনেকেই মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে চাকরি পেয়েছিলেন। অনেকেই আবার চাকরি নিয়োগপত্র পেয়েও চাকরিতে যোগ দেননি। এবার যাচাই করা হবে, যাঁরা আবেদন করেছেন, তাঁরা সত্যি আগে কোনও সরকারি দফতরে কাজ করতেন নাকি।
advertisement
যাঁরা অন্য সরকারি চাকরি ছেড়ে ২০১৬ সালের এসএসসির মাধ্যমে স্কুলের চাকরিতে যোগদান করেছিলেন, তাঁরা চাইলে পুরনো কর্মস্থলে ফিরে যেতে পারেন। সেক্ষেত্রে, তাদের সার্ভিস ব্রেক হবে না ও তিন মাসের মধ্যে সেই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলে রায় ছিল সুপ্রিম কোর্টের।
advertisement
এই আবেদনের সংখ্যা আরও বাড়তে পারে বলেই অনুমান স্কুল শিক্ষা দফতরের আধিকারিকদের।
Location :
West Bengal
First Published :
May 19, 2025 10:28 AM IST
