TRENDING:

Job Alert: মোটা টাকা বেতনে চাকরির দুর্দান্ত সুযোগ! স্নাতক পাস করলেই আবেদন করা যাবে

Last Updated:

Job Alert: সিকিউরিটি অফিসার পদে চাকরির সুযোগ আইআইটি খড়্গপুরে, এখনই আবেদন করুন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: সিকিউরিটি অফিসার পদে মোটা অঙ্কের বেতনে চাকরির সুযোগ ভারতের প্রাচীনতম সর্বশ্রেষ্ঠ প্রযুক্তি বিদ্যার প্রতিষ্ঠান আইআইটি খড়্গপুরে। সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে এই বিশেষ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে প্রতিষ্ঠানটি। সামান্য স্নাতক পাস করলেই আবেদন করা যাবে এই পদের জন্য। তবে রয়েছে একাধিক নিয়মাবলী। স্নাতকের পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
IIT Kharagpur 
IIT Kharagpur 
advertisement

ভারতের প্রযুক্তি বিদ্যার শ্রেষ্ঠ ঠিকানা আইআইটি খড়্গপুরে একটি অসংরক্ষিত পদে সিকিউরিটি অফিসার হিসেবে নিয়োগ করা হবে শীঘ্রই। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে প্রতিষ্ঠানটি। যোগ্যতা এবং অভিজ্ঞতা অনুযায়ী নিযুক্ত ব্যক্তিকে মাসিক ৫৬ হাজার ১০০ থেকে ১ লক্ষ ৭৭ হাজার ৫০০ টাকা পর্যন্ত বেতন দেবে আইআইটি।

আরও পড়ুন-ঠোঁটঠাসা চুম্বন! ঘামে ভেজা শরীর, জ্যাকির সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে ভয়ঙ্কর পরিণতি মাধুরীর, তারপর…

advertisement

সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে এই পদে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, এই পদে আবেদনের জন্য, আবেদনকারীকে ন্যূনতম স্নাতক পাস করতে হবে। পাশাপাশি সরকারি কিংবা কোনও প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে পাঁচ বছরে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও সিকিউরিটি ক্ষেত্রে বিভিন্ন নিয়মাবলী, পুলিশ এবং সাধারণ মানুষের সঙ্গে সাবলীল যোগাযোগ রাখার ক্ষমতা থাকতে হবে।এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সিকিউরিটির দিক, কম্পিউটার ও সাধারণ সামাজিক জ্ঞান ও আইন সম্পর্কে দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে ৩৫ বছরে নিচে।

advertisement

সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন করা যাবে এই বিশেষ পদের জন্য। একটিমাত্র অসংরক্ষিত এই পদে আবেদন করা যাবে ১৫ এপ্রিল ২০২৪ এর মধ্যে। বেশ কিছু পরীক্ষার পদ্ধতির পর নিয়োগ করা হবে এই পদের জন্য। এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে আবেদন মূল্য বাবদ হাজার টাকা দিতে হবে। বিশদে জানতে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/চাকরি/
Job Alert: মোটা টাকা বেতনে চাকরির দুর্দান্ত সুযোগ! স্নাতক পাস করলেই আবেদন করা যাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল