TRENDING:

West Midnapore News: অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের চাকরির বিরাট সুযোগ! জেনে নিন বিস্তারিত

Last Updated:

এবার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য সুখবর। জেলার বিভিন্ন দপ্তরে ক্লার্ক পদে অবসরপ্রাপ্ত কর্মীদের নিয়োগ করবে জেলা প্রশাসন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: এবার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য সুখবর। জেলার বিভিন্ন দপ্তরে ক্লার্ক পদে অবসরপ্রাপ্ত কর্মীদের নিয়োগ করবে জেলা প্রশাসন। পশ্চিম মেদিনীপুর জেলায় একাধিক দফতরে অবসরপ্রাপ্ত কর্মচারীদের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এক বছরের জন্য মাসিক ১০০০০ টাকা সাম্মানিকে অবসরপ্রাপ্ত কর্মচারীদের বিভিন্ন দফতরে নিয়োগ করা হবে।
জেলা প্রশাসন দফতর 
জেলা প্রশাসন দফতর 
advertisement

আগামী ৪ অগাস্ট ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে, অবসর প্রাপ্ত কর্মচারীদের। পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশিকায় জানানো হয়েছে, অস্থায়ী কর্মী হিসেবে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের অধীন বিভিন্ন দফতরে করণিক(Clerk) হিসেবে নিয়োগ করা হবে অবসরপ্রাপ্ত এই কর্মীদের।

আরও পড়ুন: ভারতের ‘রকেট ওম্যান’ কে জানেন? ISRO-র চন্দ্রযান-৩ মিশনের নেতৃত্ব দিয়েছিলেন ইনি

advertisement

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অবসরপ্রাপ্ত ওই কর্মীদের পূর্বের কাজে কোনো খারাপ রেকর্ড থাকা চলবে না। ৩০.০৬.২০২৩ পর্যন্ত অবসরপ্রাপ্ত কর্মচারীদের বয়সসীমা হতে হবে ৬৪ বছরে নীচে। আগ্রহী প্রার্থীদের সুস্থ শরীরিক অবস্থা থাকতে হবে। আবেদন পত্রটি ডাউনলোড করা যাবে, www.paschimmedinipur.gov.in থেকে।

আরও পড়ুন: আইনস্টাইনের ইউনিভার্সিটিতে বাঁকুড়ার মেয়ের! ফাঁস করলেন তাঁর সাফল্যের রহস্য

advertisement

আবেদন পদ্ধতি

১. আগামী ৪ অগাস্ট পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের অফিসে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

২. জেলার ওয়েবসাইটে দেওয়া একটি অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে তা পূরণ করে আনতে হবে।

৩. পেনশন পেমেন্টের আসল এবং ফটো কপি আনতে হবে।

৪. ওয়েবসাইটে দেওয়া ফর্মে নিজের ছবি দিতে হবে।

৫. ইন্টারভিউয়ের দিন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ভোটের কার্ড এবং পূর্বের যে দফতরে কর্মরত ছিলেন সেই দফতরের দেওয়া ক্যারেক্টার সার্টিফিকেট আনতে হবে।

advertisement

৬. পূর্বের কাজের অভিজ্ঞতা লেখা সার্টিফিকেট আনতে হবে।

পরীক্ষা শুরুর এক ঘন্টা আগে জেলাশাসকের অফিসে নির্দিষ্ট স্থানে রিপোর্টিং করতে হবে। ইন্টারভিউ বাবদ কোন যাতায়াত খরচ বা অন্যান্য খরচ দেওয়া হবে না বলে জানানো হয়েছে জেলা প্রশাসন পক্ষ থেকে।

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

Ranjan Chanda

বাংলা খবর/ খবর/চাকরি/
West Midnapore News: অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের চাকরির বিরাট সুযোগ! জেনে নিন বিস্তারিত
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল