TRENDING:

Jalpaiguri: বেহাল নিকাশি ব্যবস্থা হরিজন বস্তিতে! চরম সমস্যায় মানুষ

Last Updated:

জলপাইগুড়ি পুর এলাকার ১২নম্বর ওয়ার্ডের হরিজন বস্তিতে বেহাল রয়েছে নিকাশি ব্যবস্থা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
#জলপাইগুড়িঃ জলপাইগুড়ি পুর এলাকার ১২নম্বর ওয়ার্ডের হরিজন বস্তিতে বেহাল রয়েছে নিকাশি ব্যবস্থা। সমস্যায় প্রায় হাজার দু'য়েক বাসিন্দা।জলপাইগুড়ির অন্যতম প্রাচীন এই বস্তিতে দীর্ঘদিন ধরে নিকাশি নালার কোনো সংস্কার হয়নি বলে অভিযোগ করেছেন বাসিন্দারা। বর্ষাকালে এলাকার নর্দমা গুলিতে জল জমে ঘরের ভেতর জল ঢুকে যায়। একটিও নর্দমা প্রায় সঠিকভাবে কাজ করেনা এমনটাই অভিযোগ। ড্রেন গুলি কোথাও গিয়ে রাস্তার সাথে মিশে গেছে কোথাও হয়তো আবর্জনায় অবরুদ্ধ হয়ে গিয়েছে।
advertisement

 

 

এলাকাটি ঘিঞ্জি হওয়ার কারণে প্রচুর পরিবার তাদের প্রত্যেক দিনের ময়লা-আবর্জনা ফেলেন এখানে। অন্যদিকে দীর্ঘদিন ধরে ড্রেনগুলো সংস্কার না হওয়ার কারণে সঠিকভাবে কাজ করে না ড্রেনগুলি বলেও স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন। অন্যদিকে এই এলাকাতে দেখা যায়,কোথাও কোথাও অবৈধভাবে নির্মাণ হয়েছে বাড়ি বা দোকান ঘর। অবৈধ নির্মাণের জন্য এলাকার নকশা পালটে অনেক ড্রেনের আকারে ছোট হয়ে গিয়েছে সেগুলো পরিষ্কার করা সম্ভব নয় এমনটা প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে।

advertisement

View More

আরও পড়ুনঃ বৃষ্টির অভাবে মাথায় হাত পাট চাষীদের! জমিতেই শুকোচ্ছে পাট

 

 

এদিকে নালাগুলির জলবদ্ধতার ফলে সমস্যার মধ্যে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা। জমা জল থেকে ওই এলাকায় ডেঙ্গু হবার সম্ভবনাও প্রবল। কবে সমস্যার সুরাহা হয় সেটাই এখন অপেক্ষার। এলাকার কাউন্সিলর মনীন্দ্র নাথ বর্মণ বলেন, অত্যন্ত ঘিঞ্জি এই এলাকা। ড্রেনগুলিও নানা নির্মাণে সংকীর্ণ। তাই এমন অবস্থা।বিষয়টি পুরসভা অবশ্যই দেখবে।তবে এলাকার বাসিন্দারা যে এই মুহুর্তে তীব্র সমস্যায় রয়েছেন একথা বলতেই হয়।

advertisement

 

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
দত্তপুকুরে উত্তম কুমারের স্মৃতি বিজড়িত বাগানবাড়ি 'ভ্রমর'-এ মহানায়কের অনন্য সংগ্রহশালা
আরও দেখুন

Geetashree Mukherjee

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri: বেহাল নিকাশি ব্যবস্থা হরিজন বস্তিতে! চরম সমস্যায় মানুষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল