TRENDING:

Jalpaiguri: শতবর্ষ প্রাচীন ময়দানে প্রাচীর! মানতে রাজী নন স্থানীয়রা

Last Updated:

শতবর্ষ প্রাচীন আই‌এম‌এ ময়দানে প্রাচীর তোলার উদ্যোগ মেনে নিতে পারছেন না এলাকাবাসী। জলপাইগুড়ির অত্যন্ত পরিচিত মাঠ করলা পাড়ে অবস্থিত মাঠ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
#জলপাইগুড়িঃ শতবর্ষ প্রাচীন আই‌এম‌এ ময়দানে প্রাচীর তোলার উদ্যোগ মেনে নিতে পারছেন না এলাকাবাসী। জলপাইগুড়ির অত্যন্ত পরিচিত মাঠ করলা পাড়ে অবস্থিত মাঠ। কেউ এই মাঠকে চেনেন সমাজপাড়া মাঠ বলে কেউ সমাজপাড়া মাঠ বলে।মাঠের বয়স প্রায় ১০০ বছর। স্থানীয় বাসিন্দা‌দের দাবি এই মাঠে গত ৬৫ বছর ধরে দুর্গা পুজো করে আসছেন এলাকার মানুষ। তাছাড়া এলাকার ছোটরা এখানে খেলাধূলো করে, বড়রা ওয়াক করেন। এভাবেই বহু বছর ধরে এই মাঠটির সাথে নানা আবেগ জড়িয়ে রয়েছে জলপাইগুড়িবাসীর। কিন্তু আচমকা এই মাঠে সীমানা তোলার উদ্যোগ? মন সায় দিচ্ছে না সমাজ পাড়ার স্থানীয়দের।
advertisement

 

 

জলপাইগুড়ি শহরের সমাজপাড়া এলাকায় অবস্থিত প্রাচীন ব্রাক্ষ্মসমাজের মাঠ বর্তমানে আই‌এম‌এ মাঠ বলেই পরিচিত। এই মাঠে সারা বছর ধরেই বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা সভা করেন। মেলাও অনুষ্ঠিত হয়। এছাড়া সমাজপাড়া‌র স্থানীয় বাসিন্দারা এখানে দুর্গা পুজো‌র আয়োজন করেন প্রতি বছর। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএম‌এ) কর্তৃপক্ষ একটি জেসিবি মেশিন দিয়ে গর্ত খুঁড়ে এই মাঠের চারদিকে দেওয়াল তোলার পরিকল্পনা নিয়েছে এমনটাই দেখা যাচ্ছে। শুরুও হয়েছে কাজ।

advertisement

আরও পড়ুনঃ রহস্যজনক চুরি ধূপগুড়িতে! বাড়িভর্তি লোককে অচৈতন্য করে লুট

 

 

কিন্তু দীর্ঘ দিনের আবেগজড়িত এই মাঠে কিছুতেই তারা প্রাচীর তুলতে দেবেন না- এমনটাই দাবি স্থানীয়দের। এই ঘটনার বিরোধিতা করে ময়দানে নেমে প্রতিবাদ করেছেন এলাকার শতাধিক মানুষ। তারা সমস্ত কাজ বন্ধ করে দিয়ে ক্ষোভ প্রকাশও করেছেন। শুধু কি তাই?প্রাচীর গড়ার জন্য আনা যন্ত্রাংশ দিয়ে গর্ত বোজানোর চেষ্টাও করছেন- এমন ছবিও সামনে এসেছে। এই ইট কাঠ বালির মধ্যেই তারা প্রতিবাদ জানিয়ে এবছরের পুজোর খুটিপুজো করেছেন। স্থানীয় বাসিন্দা কৃষ্ণা ঘোষ বলেন, এই মাঠে কিছুতেই তারা দেওয়াল তুলতে দেবেন না।

advertisement

আরও পড়ুনঃ ক্ষতবিক্ষত পাইথন উদ্ধার, আঘাত ঘিরে চিন্তায় বনদফতর

 

 

এই নিয়ে আই‌এম‌এ কর্তৃপক্ষ‌কে লিখিত দেওয়ার দাবি জানান তিনি। ওপর এক বাসিন্দার কথায়, এই মাঠে আমাদের আবেগ জড়িত। এখানে এভাবে প্রাচীর আমরা মেনে নিতে পারছিনা।অন‍্যদিকে আইএম‌এ- জেলা সম্পাদক ডাঃ সুশান্ত রায় বলেন, এখানে একটি পার্ক গড়ে তোলা সহ বিভিন্ন পরিকল্পনা রয়েছে। এজন্য দেওয়াল তোলার কাজ শুরু করা হয়েছিল।

advertisement

 

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
নতুন চমক মন্দারমণিতে! এবার সমুদ্রতটে গিয়ে আর ফিরে আসতে ইচ্ছে করবেন না
আরও দেখুন

Geetashree Mukherjee

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri: শতবর্ষ প্রাচীন ময়দানে প্রাচীর! মানতে রাজী নন স্থানীয়রা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল