TRENDING:

১৮ দিনে 'সাইকেল' থেকে 'মোটরবাইক'...! তাক লাগিয়ে দিল সপ্তম শ্রেণির ছাত্র, তোলপাড় পরে গেল জেলায়

Last Updated:
Jalpaiguri News: জলপাইগুড়ির কিশোর যুবরাজ দে সাধারণ সাইকেলকে মোটরচালিত রূপ দিয়ে চমক সৃষ্টি করেছে। মাত্র ১৮ দিনে নিজেই মোটর ও যন্ত্রাংশ জুড়ে বানিয়েছে এই অভিনব সাইকেল। সপ্তম শ্রেণির এই ছাত্র ভবিষ্যতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে চায়। তার উদ্ভাবনে এলাকায় প্রশংসার ঝড় উঠেছে।
advertisement
1/5
১৮দিনে 'সাইকেল' থেকে 'মোটরবাইক'! তাক লাগিয়ে দিল সপ্তম শ্রেণির ছাত্র, তোলপাড় পরে গেল জেলায়
একি কাণ্ড সাইকেলের মত বাইক! শুনেছেন বা দেখেছেন কখনও? এমনই তাজ্জব করা দৃষ্টান্ত গড়েছে সপ্তম শ্রেণীর কিশোর।
advertisement
2/5
মেধা, কৌতূহল আর অদম্য ইচ্ছাশক্তি থাকলে যে অসম্ভব বলে কিছু থাকে না—তারই উজ্জ্বল উদাহরণ গড়ে তুলল জলপাইগুড়ির এক কিশোর। সাধারণ সাইকেলকে মোটরচালিত যানবাহনের রূপ দিয়ে তাক লাগিয়ে দিয়েছে সপ্তম শ্রেণির ছাত্র যুবরাজ দে।জলপাইগুড়ি শহরের তিন নম্বর ঘুমটি এলাকার বাসিন্দা যুবরাজ পড়ে Holy Child School-এর সপ্তম শ্রেণিতে।
advertisement
3/5
ছোটবেলা থেকেই নতুন কিছু বানানোর প্রতি তার আলাদা টান। বাড়িতে পড়ে থাকা ব্যাটারি, বৈদ্যুতিক তার, বাল্ব আর মোটর ব্যবহার করে নানান ছোটখাটো যন্ত্র তৈরি করে সে আগেও পরিবার ও প্রতিবেশীদের চমকে দিয়েছে।এবার যুবরাজের হাত ধরে তৈরি হয়েছে এক অভিনব মোটরচালিত সাইকেল। বাইরে থেকে দেখতে এটি একেবারেই সাধারণ সাইকেলের মতো হলেও, কাজে পুরোপুরি মোটরসাইকেলের আদলে।
advertisement
4/5
আধুনিক কিছু যন্ত্রাংশ ও একটি মোটর নিজেই সংযোজন করেছে সে। এই সাইকেলে প্যাডেল না চালিয়েও হাতের গিয়ার নিয়ন্ত্রণে গতি বাড়ানো যায়। মাত্র ১৮ দিনের নিরলস পরিশ্রমেই নিজের ভাবনাকে বাস্তব রূপ দিতে পেরেছে যুবরাজ। এই অভিনব সাইকেল তৈরি হওয়ার পর থেকেই তার বাড়ির সামনে ভিড় জমাচ্ছেন কৌতূহলী মানুষ—ছোট থেকে বড় সকলেই।
advertisement
5/5
বন্ধুদের বাড়ি যাওয়া বা আশপাশের এলাকায় যাতায়াতের জন্য এখন সে রীতিমত নিয়মিত ব্যবহার করছে নিজের বানানো এই ‘মোটরসাইকেল-রূপী’ সাইকেল। শহরবাসীর কাছ থেকেও মিলছে প্রশংসা ও উৎসাহ। যুবরাজের স্বপ্ন, পড়াশোনা শেষ করে ভবিষ্যতে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হওয়া। তার এই সৃজনশীল উদ্ভাবন যে আগামী দিনে আরও বড় সাফল্যের পথ দেখাবে, সে বিষয়ে আশাবাদী পরিবার থেকে শুরু করে এলাকাবাসী—সকলেই।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
১৮ দিনে 'সাইকেল' থেকে 'মোটরবাইক'...! তাক লাগিয়ে দিল সপ্তম শ্রেণির ছাত্র, তোলপাড় পরে গেল জেলায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল