TRENDING:

Jalpaiguri News: তিস্তা বুড়ির গান এবার বিশ্বের দরবারে! অক্সফোর্ডের তথ্যচিত্রে ঠাঁই উত্তরবঙ্গের নদীর

Last Updated:

বিশ্বের উল্লেখযোগ্য নদীগুলিকে নিয়ে তথ্যচিত্র তৈরি করছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল পড়ুয়া। সেই তথ্যচিত্রে ঠাঁই পেয়েছে তিস্তা নদী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
জলপাইগুড়ি: বিশ্বের অনেক নদী তার রূপ পরিবর্তন করছে, কিছু নদী শুকিয়ে গেছে বা যাচ্ছে। আবহাওয়ায় পরিবর্তনের কারণে কিছু নদী হয়ে উঠছে ভযঙ্কর বিধ্বংসী। এরকমই সব নদীর ইতিকথা নিয়ে একদল বিদেশি গবেষক তথ্যচিত্র তৈরি করছেন। তারা এবার এসে পৌঁছেছেন বাংলায়। লক্ষ্য জলপাইগুড়ি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদী নিয়ে তথ্যচিত্র তৈরি করা।
advertisement

আরও পড়ুন: বাংলার হারিয়ে যাওয়া কৃষ্টি ও সংস্কৃতি উঠে আসবে মধ্যমগ্রামের কালীপুজোয়

ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আসা এই ছাত্র-ছাত্রীদের তিস্তা নিয়ে তথ্যচিত্র তৈরি করতে দেখে কৌতুহলী হয়ে উঠেছে এলাকাবাসী। তাঁদের শুটিং চলাকালীন নদীর পাড়ে ভিড় করছে সাধারণ মানুষ। সারা বিশ্বের অন্যান্য নদীর সঙ্গে এবার তিস্তা নদীও বিশ্ব দরবারে পৌঁছবে। এর মধ্যে নিজেদের উন্নতির স্বপ্ন দেখছে নদীর পাড়ের বাসিন্দারা। মূলত তিস্তার গতিপথ এবং তার আশেপাশের জীবন-জীবিকা নিয়ে তথ্য সংগ্রহ করা এই গবেষকদের মূল লক্ষ্য। তবে তিস্তা পাড়ের সংস্কৃতি এবং শিল্প দেখে হতবাক হয়ে গিয়েছেন তাঁরা। সেই সংস্কৃতিকেও তাঁদের তথ্যচিত্রে তুলে ধরতে চান প্যাট্রিক, উইলিয়ামস, সুজিরা।

advertisement

বিদেশি এই শিক্ষানবিশদের সঙ্গে তিস্তার সংস্কৃতিকে বিশ্ব মঞ্চে তুলে ধরতে হাত মিলিয়েছে আর্শিনগর ও আরবান লোর সাংস্কৃতিক সংস্থা। তিস্তা পাড়ের লোকসংস্কৃতি নিয়ে কাজ করতে দেখা যায় তাঁদের। এদিন দুই সাংস্কৃতিক সংস্থার সঙ্গে লোক সংস্কৃতির মেল বন্ধনের ছবি চোখে পড়ে। অনুষ্ঠিত হয় একটি কলচারাল ওয়ার্কশপও। তিস্তা নদীকে ঘিরে যেমেচেনির গান বা তিস্তা বুড়ির পালা বিদেশি গবেষকদের সামনে তুলে ধরা হয়।

advertisement

সবকিছু দেখে গবেষক দলটির অন্যতম সদস্য উইলিয়ামস বলেন, আমরা সারা বিশ্ব ঘুরে নদীর অবস্থা নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করছি। যেটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দেখানো হবে। উত্তরবঙ্গে এসে আমরা তিস্তার উপর কাজ করছি। অন্য কোনও দেশে একটি নদীকে ঘিরে প্রায় হাজার বছর পুরোনো লোকসংস্কৃতি খুঁজে পাইনি। এটা তাঁদের বিস্মিত করেছে বলে জানান তিনি। তিস্তার লোকসংস্কৃতি বিপন্নতার কথা এভাবেই বিশ্বের দরবারে উঠে আসবে বলে আশা করছে সবাই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নতুন চমক মন্দারমণিতে! এবার সমুদ্রতটে গিয়ে আর ফিরে আসতে ইচ্ছে করবেন না
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: তিস্তা বুড়ির গান এবার বিশ্বের দরবারে! অক্সফোর্ডের তথ্যচিত্রে ঠাঁই উত্তরবঙ্গের নদীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল