TRENDING:

Jalpaiguri News : রেশন দোকানের খাদ্য সামগ্রীতে ভাগ বসাল হাতি, তছনছ রেশন দোকান

Last Updated:

ডুয়ার্সে হাতির হানা অব্যাহত। খাবারের সন্ধানে প্রায় প্রতিনিয়তই লোকালয়ে হানা দিচ্ছে বুনো হাতি। গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি : ডুয়ার্সে হাতির হানা অব্যাহত। খাবারের সন্ধানে প্রায় প্রতিনিয়তই লোকালয়ে হানা দিচ্ছে বুনো হাতিরা। রবিবার গভীর রাতে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা ও ধরনিপুর চাবাগানে বুনো হাতির হামলায় তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি রেশন দোকানের দরজা ভেঙ্গে ভিতর ঢুকে তান্ডব চালায় গজরাজ।
হাতির হামলা
হাতির হামলা
advertisement

রেশন মজুত ২০ প্যাকেট চাল, ২৫ প্যাকেট আটা ও ৪ প্যাকেট চিনি সাবাড় করে তছনছ করল রেশন দোকান। এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যার  ফলে সোমবার রেশন দেওয়া বন্ধ হয়ে গেল। জানা গিয়েছে, হাতি দুটি গভীর রাতে প্রায় একটা নাগাদ পার্শ্ববর্তী ডায়না জঙ্গল থেকে বেরিয়ে বিচ লাইনে ঢুকে পড়ে।

advertisement

আরও পড়ুন ঃ ৩ জা ৩ দলে…! আদরের ‘ভাগ্নি’ অভিনেত্রী সাংসদ! পঞ্চায়েত ভোটে তোলপাড় ফেললেন মিমির মামিরা

তারপর রেশন দোকানের গোডাউনের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে পড়ে। ঢুকেই চাল ডাল আটা খেয়ে নষ্ট করে দেয়। প্রায় আড়াই ঘন্টা তান্ডব চালিয়ে ভোর নাগাদ ফের জঙ্গলে ঢুকে পড়ে। খাদ্যের লোভে এই রেশন দোকানে এর আগে একাধিক বার হানা দিয়েছে হাতি।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News : রেশন দোকানের খাদ্য সামগ্রীতে ভাগ বসাল হাতি, তছনছ রেশন দোকান
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল