Jalpaiguri News: 'নির্বাসনে যাবে বিরোধীরা'! মনোনয়নের পর হুঙ্কার এই তৃণমূল প্রার্থীর! কী হবে মা ও ছেলের লড়াইয়ে!
- Reported by:SUROJIT DEY
- Published by:Suman Biswas
Last Updated:
Jalpaiguri News: এই কেন্দ্রে ছেলে-মায়ের লড়াই। একদিকে ছেলের আত্মবিশ্বাস, অন্যদিকে মায়ের অভিজ্ঞতা এই আবেগঘন লড়াইকে ঘিরেই বাড়ছে উত্তেজনা।
advertisement
1/5

নির্বাসনে যাবেন মা! এমনই দাবি ছেলের। ভাবছেন এমন কেন? এ হল রাজনৈতিক নির্বাসন।জলপাইগুড়ির ডাব গ্রাম ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রঞ্জনশীল শর্মা মনোনয়নপত্র জমা দিয়ে বেরিয়ে এমনটাই জানালেন সংবাদমাধ্যমে। কে এই প্রার্থীর মা জানেন?
advertisement
2/5
ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রের তৃণমূলের বিরোধী শিবির তথা বিজেপির প্রার্থী শিখা চ্যাটার্জি। রক্তের সম্পর্কের না হলেও দীর্ঘ বছর ধরে মা ছেলের মতই সম্পর্ক রঞ্জন শীল শর্মা এবং শিখা দেবীর।
advertisement
3/5
এদিন মনোনয়নপত্র জমা দিয়ে সংবাদ মাধ্যমে তার বক্তব্য, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যারা নির্বাচনে দাঁড়িয়েছে ভোটের পর তারা সকলেই রাজনৈতিক নির্বাসনে যাবে। ভোটের পর দেখা যাবে না কাউকেই।
advertisement
4/5
কার্যত নাম না করেই বিরোধী শিবিরের তথা বিজেপির প্রার্থী শিখা চ্যাটার্জীকেও তোপ দাগলেন তিনি। মনোনয়নের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আত্মবিশ্বাসী সুরে তিনি বলেন, “সম্পর্ক সম্পর্কের জায়গায়। রাজনীতির ময়দানে এক ইঞ্চি জমির ছাড়তে নারাজ। ডাবগ্রাম-ফুলবাড়ীতে বিপুল ভোটে তৃণমূল জয়ী হবে। এখন ঘাসফুলের জোয়ার চলছে। ভোটের পর বিরোধীদের আর খুঁজে পাওয়া যাবে না।”
advertisement
5/5
অন্যদিকে শিখা চ্যাটার্জী এই লড়াইকে ‘পারিবারিক’ আখ্যা দিতে নারাজ। মনোনয়নের সময় তিনি স্পষ্ট জানান, “এটা কোনও ঘরের লড়াই নয়, এটা আদর্শের লড়াই। তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে মানুষ বিজেপিকেই বেছে নেবে।” তাঁর দাবি, সাধারণ মানুষ পরিবর্তন চাইছেন এবং সেই পরিবর্তনের বার্তাই আসবে ভোটের ফলাফলে।তবে একদিকে ছেলের আত্মবিশ্বাস, অন্যদিকে মায়ের অভিজ্ঞতা এই আবেগঘন লড়াই শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন নজর সকলের।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/জলপাইগুড়ি/
Jalpaiguri News: 'নির্বাসনে যাবে বিরোধীরা'! মনোনয়নের পর হুঙ্কার এই তৃণমূল প্রার্থীর! কী হবে মা ও ছেলের লড়াইয়ে!