TRENDING:

Sikkim Landslide: রাস্তা ভেঙে সিকিমে আটকে ১৫০০ পর্যটক! যান চলাচল বন্ধ, কী পরিস্থিতি সেখানে? প্রকাশ্যে ছবি

Last Updated:
৫০০ পর্যটক উত্তর সিকিমের বিভিন্ন এলাকায় আটকে পড়েছেন। যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে, ফলে উদ্ধার ও যোগাযোগ ব্যবস্থা নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ঘটনাস্থলের একাধিক ছবি, যেখানে ধসের ভয়াবহতা স্পষ্ট। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন তৎপর হলেও আবহাওয়ার কারণে উদ্ধারকাজে বাধা তৈরি হচ্ছে।
advertisement
1/6
 রাস্তা ভেঙে সিকিমে আটকে ১৫০০ পর্যটক! যান চলাচল বন্ধ, কী পরিস্থিতি সেখানে? প্রকাশ্যে ছবি
সিকিম, ঋত্বিক ভট্টাচার্য : সিকিমে প্রাকৃতিক বিপর্যয়ের জেরে বিপাকে পর্যটকরা। উত্তর সিকিমের মাঙ্গান জেলায় লাচেন ও চুংথাংয়ের মধ্যে সংযোগকারী সড়ক ভেঙে পড়ায় প্রায় ১,৫০০ পর্যটক আটকে পড়েছেন। তারুম চু ব্রিজের কাছে রাস্তার একাংশ ধসে যাওয়ায় প্রশাসন তড়িঘড়ি ওই রুটে যান চলাচল বন্ধ করে দেয়।
advertisement
2/6
জেলা প্রশাসনের পক্ষ থেকে জারি করা জরুরি নির্দেশিকায় লাচেনে অবস্থানরত পর্যটকদের আপাতত সেখানেই থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিকূল আবহাওয়া ও পাহাড়ি রাস্তার ঝুঁকির কথা মাথায় রেখে রাতের বেলা যাতায়াত এড়িয়ে চলার নির্দেশও দেওয়া হয়েছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/6
পরিস্থিতি সামাল দিতে বিকল্প উদ্ধারপথ হিসেবে ১৭,০০০ ফুট উচ্চতায় অবস্থিত ডংকিয়া লা পাস দিয়ে সোমবার থেকে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। এই রুট ধরে পর্যটকদের লাচুং হয়ে গ্যাংটকের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ইতিমধ্যেই ওই পথে তুষার সরানোর কাজ জোরকদমে চলছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/6
উদ্ধার অভিযানে মাঙ্গান জেলা প্রশাসনের পাশাপাশি ভারত-ভুটান বর্ডার পুলিশ, সীমান্ত সড়ক সংস্থা এবং ভারতীয় সেনাবাহিনী যৌথভাবে কাজ করছে। লাচেন, ডংকিয়া লা, লাচুং ও গ্যাংটকের বিভিন্ন এলাকায় আটকে থাকা পর্যটকদের সহায়তায় তারা তৎপর রয়েছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/6
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, দ্রুত তুষার পরিষ্কারের জন্য বিশেষ দল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের ঘরের ভিতরে থাকার এবং প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
6/6
এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচ দিন সিকিমে আবহাওয়া অস্থির থাকতে পারে। ৭ ও ৮ এপ্রিল বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি কিছু এলাকায় শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Sikkim Landslide: রাস্তা ভেঙে সিকিমে আটকে ১৫০০ পর্যটক! যান চলাচল বন্ধ, কী পরিস্থিতি সেখানে? প্রকাশ্যে ছবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল