ভোট প্রচারে নজিরবিহীন কাণ্ড...! বিজেপির জেলা সভাপতির বাড়িতে ঢুকে আচমকা কী করে বসলেন TMC প্রার্থী? মুহূর্তে সবার চক্ষুচড়কগাছ!
- Reported by:SUROJIT DEY
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
West Bengal Assembly Election: অভূতপূর্ব এই ঘটনায় উপস্থিতদের মধ্যে চাঞ্চল্য ছড়ালেও, দুই নেতার মধ্যে ছিল একেবারে আন্তরিক ও হাসিখুশি পরিবেশ। রাজনৈতিক মতভেদ থাকলেও পারস্পরিক সম্মান বজায় রাখার এই ছবি অনেককেই অবাক করেছে।
advertisement
1/5

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের রাজনীতি যখন চরম উত্তেজনার আবহে, তখনই সামনে এল এক ভিন্ন ছবি। রাজনৈতিক বিরোধিতা ভুলে সৌজন্যের নজির গড়লেন তৃণমূল ও বিজেপির দুই শিবিরের নেতা।
advertisement
2/5
চূরাভান্ডার গ্রাম পঞ্চায়েতের ভূজারীপাড়া এলাকায় জনসংযোগ কর্মসূচিতে যান তৃণমূল প্রার্থী রামমোহন রায়। প্রচারের মাঝেই আচমকা তিনি পৌঁছে যান বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি শ্যামল রায়ের বাড়িতে। সেখানে গিয়ে শ্যামল রায়ের পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নেন তিনি।
advertisement
3/5
এই ঘটনায় উপস্থিতদের মধ্যে চাঞ্চল্য ছড়ালেও, দুই নেতার মধ্যে ছিল একেবারে আন্তরিক ও হাসিখুশি পরিবেশ। রাজনৈতিক মতভেদ থাকলেও পারস্পরিক সম্মান বজায় রাখার এই ছবি অনেককেই অবাক করেছে।
advertisement
4/5
উল্লেখ্য, ময়নাগুড়িতে বিজেপির প্রার্থী নিয়ে ইতিমধ্যেই দলীয় কোন্দল তুঙ্গে। সেই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই তৃণমূল প্রার্থীর এই সৌজন্য সাক্ষাৎ এক আলাদা বার্তা দিল।
advertisement
5/5
এ বিষয় নিয়ে বিজেপি জেলা সভাপতি শ্যামল রায়ে বক্তব্যে উঠে আসে সে আমার ভাইয়ের মতো রাজনীতি রাজনীতির জায়গা সৌজন্য জায়গায় ও ভালবাসা সেই জায়গায়। রামমোহন রায়ের বক্তব্য প্রচারে বেরিয়েছি শ্যামল রায়ের বাড়িতে গিয়েছিলাম সে আমার থেকে বড় তার পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিলামভোটে জয়লাভ করতে হবে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/জলপাইগুড়ি/
ভোট প্রচারে নজিরবিহীন কাণ্ড...! বিজেপির জেলা সভাপতির বাড়িতে ঢুকে আচমকা কী করে বসলেন TMC প্রার্থী? মুহূর্তে সবার চক্ষুচড়কগাছ!