TRENDING:

Jalpaiguri News: মর্মান্তিক! বাইক নিয়ে রাস্তা থেকে খাদে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির

Last Updated:

মেটেলি ব্লকের জুরন্তি চা বাগানে আত্মীয়র বাড়ি থেকে মাল ব্লকের ডামডিম চাবাগানে বাড়ি ফেরার সময় ৩১ নং জাতীয় সড়কের ধারে ঝোড়া মধ্যে পড়ে দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মালবাজার থেকে ডামডিমের মধ্যবর্তী বাঁশবাড়ি এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
#জলপাইগুড়ি : মেটেলি ব্লকের জুরন্তি চা বাগানে আত্মীয়র বাড়ি থেকে মাল ব্লকের ডামডিম চাবাগানে বাড়ি ফেরার সময় ৩১ নং জাতীয় সড়কের ধারে ঝোড়া মধ্যে পড়ে দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মালবাজার থেকে ডামডিমের মধ্যবর্তী বাঁশবাড়ি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম বিকি নায়েক, বয়স ৪২ বছর। মৃত বিকি নায়েকের বাড়ি ডামডিম চা বাগানের নর্থ গ্রান্ট ডিভিশনের বাবু লাইন শ্রমিক মহল্লায়।
advertisement

বুধবার সকালে প্রাতঃভ্রমণে বেড়িয়ে সাধারণ মানুষের চোখে পড়ে বাইক সহ এক ব্যক্তি ঝোড়া ভেতর পড়ে রয়েছেন। দুর্ঘটনার খবর পেয়েই মালবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে এবং বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। মালবাজার থানার পুলিশ সূত্রে জানা গেছে, " সম্ভবত রাতের অন্ধকারে দুর্ঘটনাটি ঘটেছে।

আরও পড়ুনঃ চা বাগানের শ্রমিকের মেয়ে এবার জাতীয় স্তরের কুস্তিতে

advertisement

মৃতদেহটি ময়নাতদন্তর জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হবে"। ঘটনার তদন্ত শুরু করেছে মালবাজার থানার পুলিশ।মৃত্যুর খবর পেয়ে মাল থানায় ছুটে আসেন তাঁর পরিবারের সদস্যরা। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বাবু লাইনের শ্রমিক মহল্লায়।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
গঙ্গা দূষণ রুখতে বিরাট পরিকল্পনা, এই প্রকল্পের হাত ধরে আমূল বদলে যাবে নদীর রূপ
আরও দেখুন

Surajit Dey

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: মর্মান্তিক! বাইক নিয়ে রাস্তা থেকে খাদে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল