TRENDING:

Viral News: ‘Alexa’-র মাধ্যমে ৩ বছরের শিশু অনলাইনে যা অর্ডার করল, দেখে সবারই চক্ষু চড়কগাছ !

Last Updated:

অ্যামাজনে যে এরকম জিনিসও বিক্রি হয়, ভাবতেই পারেননি মহিলা ৷ অর্ডারের জিনিসের নাম দেখেই হেসে ওঠেন তিনি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লন্ডন: অনলাইনে জিনিস অর্ডার করা এখন এতটাই সহজ যে বাচ্চারাও অর্ডার করে দিচ্ছে যখন খুশি ঘরে বসেই ৷ বিশেষ করে অ্যামাজন ‘অ্যালেক্সা’ (Alexa) জিনিসটি বাজারে আসার পর তা আরও সহজ হয়ে গিয়েছে ৷ বড়দের থেকে এখন বাচ্চারাই বেশি ব্যবহার করছে এই জিনিস ৷ অ্যালেক্সা নিয়েই খেলছে তারা ৷ ইংল্যান্ডের ছোট্ট ৩ বছরের একটি শিশু সম্প্রতি যা করেছে, তা শুনে সবারই চক্ষু চড়কগাছ (Viral News) !
Representative Image
Representative Image
advertisement

আরও পড়ুন-ব্রা না পরে ফটোশ্যুট ! নেটিজেনদের বিদ্রুপের শিকার অভিনেত্রী, দেখুন ভিডিও

ইংল্যান্ডের সাউদাম্পটনে (Southampton, England) ৩১ বছরের জেমা হজেস এবং ৩৬ সালের ক্রিসের সংসার ৷ তাঁদের দুই ছেলে ৬ বছরের এলেনর এবং ৩ বছরের অ্যালবার্ট ৷ বড় ছেলে একটু শান্ত হলেও ছোট ছেলে বড়ই দুরন্ত ৷ বাড়ির অনেক জিনিসকেই তার খেলার সামগ্রী বানিয়ে ফেলেছে অ্যালবার্ট ৷ অ্যামাজন অ্যালেক্সা দিয়েও খেলা করে সে ৷ অ্যালেক্সার সঙ্গে কথা বলতে মজা পায় শিশুটি ৷ তবে এর মধ্যেই অ্যালেক্সার মাধ্যমে অনলাইনে যা জিনিস শিশুটি অর্ডার করেছে ৷ তা ভেবেই অবাক হতে হয় (Kids order weird thing from amazon alexa) ৷

advertisement

ডেইলি স্টারের রিপোর্ট অনুযায়ী, শিশুটি অ্যালেক্সা নিয়ে খেলার সময় ‘Fart’ কথাটির উল্লেখ করে ৷ তখন অ্যালেক্সা জানতে চায়, সে ‘ক্রিসমাস ফার্টস এক্সটেনশন’-এর কথা বলছে কী না ৷ শিশুটি এই প্রশ্নের উত্তরে হ্যা বলে ৷ ব্যস তখনই তার মায়ের অ্যাকাউন্ট থেকে ২০০ টাকা কেটে যায় ৷ এরপর মোবাইলে অ্যামাজন থেকে জিনিস অর্ডারের নোটিফিকেশন পান মহিলা ৷ তখনই তিনি দেখতে পারেন অ্যাকাউন্ট থেকে ২০০ টাকা কেটে নেওয়া হয়েছে ৷ ওই দামের কোনও জিনিস অর্ডার করা হয়েছে ৷ সেইসময়ে ওয়েবসাইটে অর্ডার চেক করতে গিয়ে অবাক হয়ে যান মহিলা ৷  বুঝতে পারেন ছেলের কীর্তি (Kids ordered online fart from alexa)  !

advertisement

আরও পড়ুন-বয়ফ্রেন্ডের সঙ্গে ভিডিও কলে রোম্যান্স করার সময় এ কী কাণ্ড, মহিলাকে যেতে হল হাসপাতালে!

সেরা ভিডিও

আরও দেখুন
টাকার অভাবে ফিরতে হচ্ছিল খালি হাতে, খুদেদের শখ মেটাতে উদয় থানার বড়বাবু!
আরও দেখুন

অ্যামাজনে যে এরকম জিনিসও বিক্রি হয়, ভাবতেই পারেননি মহিলা ৷ অর্ডারের জিনিসের নাম দেখেই হেসে ওঠেন তিনি ৷ এরপর অ্যালেক্সার মাধ্যমে জিনিস অর্ডার করার ফিচারই বন্ধ করে দেন মহিলা ৷ কারণ কে জানে ভবিষ্যতে তাঁর ছেলে আর কী কী জিনিস এমন খেলার ছলে অর্ডার করে বসে !

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral News: ‘Alexa’-র মাধ্যমে ৩ বছরের শিশু অনলাইনে যা অর্ডার করল, দেখে সবারই চক্ষু চড়কগাছ !
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল