Trump to Iran: ‘Open the ...: হরমুজ খুলে দিতে চরম হুঁশিয়ারি ট্রাম্পের, অশ্রাব্য শব্দে বিঁধে ইরানকে নরক দেখানোর হুমকি
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Trump to Iran: কথা না শুনলে সব খতম করে দেওয়ার হুমকি৷ নিজের পোস্টে মার্কিন প্রেসিডেন্ট মঙ্গলবারে ইরানে "একই সঙ্গে বিদ্যুৎ কেন্দ্র দিবস এবং সেতু দিবস" বলে অভিহিত করেছেন।
advertisement
1/6

কলকাতা: ইরানকে ফের চরম হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ নিজের ট্রুথ সোশ্যাল-এ দেওয়া একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার কঠোরভাবে হুমকি দিয়েছেন যে, ইরানকে অবশ্যই কৌশলগত হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে হবে, অন্যথায় গুরুতর পরিণতির সম্মুখীন হতে হবে। তিনি নিজের পোস্টে অশ্রাব্য শব্দও ব্যবহার করেছেন৷ তিনি বলেন, “F*****g প্রণালীটা খুলে দে, তোরা সব পাগল বদমাইশ, নইলে তোরা জাহান্নামে বাস করবি – শুধু দেখ!” এই পদক্ষেপের জন্য তিনি ইরানকে কার্যত মঙ্গলবার পর্যন্ত সময়সীমা বেঁধে দেন। Photo- AP
advertisement
2/6
নিজের পোস্টে মার্কিন প্রেসিডেন্ট মঙ্গলবারকে ইরানের জন্য “ ইরানে একইসঙ্গে পাওয়ার প্ল্যান্ট ডে, এবং ব্রিজ ডে, সবই গুটিয়ে দেওয়া হবে৷’
advertisement
3/6
ট্রাম্প তার পূর্বের চরমপত্রটি পুনর্ব্যক্ত করেছেন যে, ইরানকে ৪৮ ঘণ্টার মধ্যে হয় “একটি চুক্তিতে আসতে হবে অথবা হরমুজ প্রণালী খুলে দিতে হবে”, অন্যথায় দেশটির ওপর “ভয়াবহ নরক নেমে আসবে”। এই হুমকিটি তিনি প্রথম দিয়েছিলেন শর্ত পালনের জন্য ১০ দিনের সময় দেওয়ার পর। Photo Courtesy- Donald Trump/ Truth Account
advertisement
4/6
শনিবার নিজের ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে লিখেছেন ট্রাম্প, “মনে আছে, আমি ইরানকে একটি চুক্তিতে আসতে অথবা হরমুজ প্রণালী খুলে দিতে দশ দিনের সময় দিয়েছিলাম৷” এরপরে তিনি আরও যোগ করেন, “সময় ফুরিয়ে আসছে — ৪৮ ঘণ্টা পরেই তাদের ওপর নরক নেমে আসবে৷” আরও বলেন, “ঈশ্বরের মহিমা প্রকাশিত হোক!”
advertisement
5/6
ট্রাম্প প্রথম ২১ মার্চ হুমকি দিয়েছিলেন যে, যদি ইরান “৪৮ ঘণ্টার মধ্যে কোনও হুমকি ছাড়াই হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে খুলে না দেয়, তবে তিনি বৃহত্তমটি দিয়ে শুরু করে দেশটির বিদ্যুৎ কেন্দ্রগুলো “ধ্বংস” করে দেবেন।’’
advertisement
6/6
২১ মার্চের দুই দিন পর, তিনি বলেছিলেন যে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে “খুব ভাল এবং ফলপ্রসূ আলোচনা” চলছে এবং বিদ্যুৎকেন্দ্রে যেকোনও হামলা পাঁচ দিনের জন্য স্থগিত করেছেন। পরে এই সময়সীমা বাড়িয়ে সোমবার রাত ৮টা (মঙ্গলবার ০০০০ জিএমটি) পর্যন্ত করা হয়।