TRENDING:

Howrah News: গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই নাবালক

Last Updated:

হাওড়ার সাঁকরাইলে নদীতে স্নান করার সময় তলিয়ে গেল দুই নাবালক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই নাবালক। খেলা শেষে গঙ্গায় স্নান করতে নেমেছিল তিন বন্ধু। তার মধ্যে দু’জন তলিয়ে যায় গঙ্গায়। ওই সময় নদীতে জোয়ার ও বানের জল বাড়ছিল, তাই এমন দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তলিয়ে যাওয়া দুই নাবালকের নাম প্রিয়াংশু সিং (১৭) ও বিনীত সিং (১৪)।
advertisement

আরও পড়ুন: লোকসংস্কৃতি মিউজিয়াম তৈরি করল কলেজ! অভিনব ভাবনায় খুশি সকলে

এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁকরাইলের রাজগঞ্জ এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার খেলাধুলো করে গঙ্গার ঘাটে স্নান করতে আসে তিন বন্ধু। তখন নদীতে ভাটা ছিল। তা দেখে নিশ্চিন্তে তিন বন্ধু স্নান করতে নামে। এর পরই আচমকা বান ধেয়ে আসে। বানের তোড়ে তিনজনের মধ্যে দু’জন‌ই তলিয়ে যায়। স্থানীয়রা অনেক চেষ্টা করে একজনকে উদ্ধার করলেও বাকি দুই নাবালক নদীতে তলিয়ে যায়। এরপর‌ই স্থানীয়রা দ্রুত সাঁকরাইল থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে আসে। পাশাপাশি রিভার ট্রাফিককে খবর দেওয়া হয়। রিভার ট্রাফিক ও ডুবুরি ঘটনাস্থলে এসে পৌঁছায়।

advertisement

View More

ওই দুই নাবালকের সন্ধানে নদীতে ডুবুরি নামিয়ে তন্ন তন্ন করে খোঁজা শুরু হয়। কিন্তু এখনও তাদের হদিস পাওয়া যায়নি। এই ঘটনার পরই কান্নায় ভেঙে পড়েছে দুই নাবালকের পরিবার।

সেরা ভিডিও

আরও দেখুন
ভবন নয়, প্রবেশদ্বার! মালদহের গৌড়ে লুকিয়ে বাংলার ৫০০ বছরের প্রাচীন রাজধানীর ইতিহাস
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই নাবালক
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল