TRENDING:

Agriculture News: আধুনিক বিপণন পদ্ধতিতে কৃষকদের দক্ষ করতে হাওড়ায় প্রশিক্ষণ শিবির, বিশেষজ্ঞদের সু-পরামর্শে আয় বৃদ্ধির দিশা, হাতে-কলমে প্রদর্শন

Last Updated:
Howrah Agriculture News: আধুনিক বিপণন পদ্ধতিতে কৃষকদের দক্ষ করতে হাওড়ায় একদিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন। শস্য ও কৃষিপণ্যের মান নির্ধারণ, বাছাই, প্যাকেজিং এবং বিপণন সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হয়। যাতে কৃষকেরা উৎপাদিত পণ্যের সঠিক দাম পায়।
advertisement
1/5
আধুনিক বিপণন পদ্ধতিতে কৃষকদের দক্ষ করতে হাওড়ায় প্রশিক্ষণ শিবির, হাতে-কলমে প্রদর্শন
কৃষকদের উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্য বাজারমূল্য নিশ্চিত করতে হাওড়া জেলায় কৃষক প্রশিক্ষণ। হাওড়া জেলা রেগুলেটেড মার্কেটিং কমিটির উদ্যোগে ও পরিচালনায় কৃষক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। প্রশিক্ষণ শিবিরে কৃষকদের শস্য ও কৃষিপণ্যের গ্রেডিং (মান নির্ধারণ), সর্টিং (বাছাই), প্যাকেজিং (মোড়কজাতকরণ) এবং বিপণন সংক্রান্ত আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/5
বাজারজাত করার আগে কীভাবে সঠিকভাবে পণ্য পরিষ্কার করা, মান অনুযায়ী শ্রেণিবিন্যাস করা এবং উপযুক্ত মোড়কজাতকরণ করা যায়। সে বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা। প্রশিক্ষকদের বক্তব্য অনুযায়ী, বাজারে ফসল পাঠানোর আগে এই বিশেষ পদ্ধতিগুলি অনুসরণ করলে কৃষকরা তাঁদের উৎপাদিত পণ্যের ন্যায্য ও উপযুক্ত মূল্য পেতে সক্ষম হবেন, যা কৃষকদের আর্থিক উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
advertisement
3/5
এই প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণ দেন বিশিষ্ট প্রশিক্ষক শ্রী অমীয় কুমার মণ্ডল, শ্রী পুলক ধারা ও শ্রী সুজিত পাত্র মহাশয়। তাঁদের অভিজ্ঞতালব্ধ আলোচনা ও বাস্তব উদাহরণের মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষি বিপণন ব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কে স্পষ্ট ধারণা প্রদান করা হয়।
advertisement
4/5
প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারী কৃষকেরা জানান, এই ধরনের প্রশিক্ষণ তাঁদের কাছে অত্যন্ত উপযোগী ও সময়োপযোগী। অনেক কৃষকই জানান, আগে সঠিক মান নির্ধারণ ও মোড়কজাতকরণের অভাবে তাঁদের উৎপাদিত ফসল বাজারে প্রত্যাশিত মূল্য পেত না। কিন্তু এই প্রশিক্ষণের মাধ্যমে সেই সমস্যা কাটিয়ে ওঠার বাস্তব দিশা তাঁরা পেয়েছেন।
advertisement
5/5
প্রশিক্ষকদের হাতে-কলমে প্রদর্শন ও বাস্তবমুখী পরামর্শে কৃষকদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যায়। এই ধরনের প্রশিক্ষণ বিভিন্ন ব্লকগুলোতে অনুষ্ঠিত হচ্ছে। আয়োজকদের আশা, এই ধরনের প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে ভবিষ্যতে আরও বেশি কৃষক উন্নত পদ্ধতিতে তাঁদের ফসল বাজারজাত করতে পারবেন। এর ফলে একদিকে কৃষকদের আয় বৃদ্ধি পাবে, অন্যদিকে সামগ্রিক কৃষি বিপণন ব্যবস্থাও আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে উঠবে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Agriculture News: আধুনিক বিপণন পদ্ধতিতে কৃষকদের দক্ষ করতে হাওড়ায় প্রশিক্ষণ শিবির, বিশেষজ্ঞদের সু-পরামর্শে আয় বৃদ্ধির দিশা, হাতে-কলমে প্রদর্শন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল